ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ভারতে মুস্তাফিজ ইস্যুতে বিতর্ক তুঙ্গে, শাহরুখের পাশে দাঁড়াল যারা

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬

ভারতে মুস্তাফিজ ইস্যুতে বিতর্ক তুঙ্গে, শাহরুখের পাশে দাঁড়াল যারা

ভারতে আইপিএল ২০২৬ নিলামে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে নেওয়াকে কেন্দ্র করে শুরু হয়েছে নতুন রাজনৈতিক বিতর্ক। কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) সহ-মালিক বলিউড তারকা শাহরুখ খানকে নিয়ে তীব্র সমালোচনা ছড়িয়ে পড়েছে বিজেপি ও হিন্দুত্ববাদী মহলে। তবে সমালোচনার মাঝেও শাহরুখের পাশে দাঁড়িয়েছে ভারতের কংগ্রেসসহ কয়েকটি সামাজিক ও ধর্মীয় সংগঠন।

নিলামে ৯.২০ কোটি রুপিতে মুস্তাফিজকে দলে নেওয়ার পর থেকেই শাহরুখকে আক্রমণ করেন উত্তরপ্রদেশের বিজেপি নেতা সঙ্গীত সোম। তিনি শাহরুখ খানকে ‘গাদ্দার’ বা দেশদ্রোহী বলে মন্তব্য করেন। তাঁর দাবি, বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ থাকা অবস্থায় একজন বাংলাদেশি খেলোয়াড়কে আইপিএলে সুযোগ দেওয়া ভারতের স্বার্থের পরিপন্থী। তাঁর এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমেও সমালোচনার ঢেউ ওঠে।

বিজেপি নেতাদের পাশাপাশি কয়েকজন হিন্দু ধর্মীয় নেতাও শাহরুখের সিদ্ধান্তের বিরোধিতা করেন। ধর্মীয় বক্তা দেবকীনন্দন ঠাকুর বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি বিবেচনা করে শাহরুখের এমন সিদ্ধান্ত ‘দেশবিরোধী’। জগদগুরু রামভদ্রাচার্যও একই সুরে জানান, শাহরুখ ভারতের প্রতি অনুগত নন। এদিকে অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের নেতা ইমাম উমর আহমেদ ইলিয়াসি শাহরুখকে দেশের কাছে ক্ষমা চাইতে বলেন।

এদিকে এসব সমালোচনার বিপরীতে শাহরুখের পাশে দাঁড়িয়েছে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস। দলের নেতা মানিকাম ট্যাগোর বলেন, মুস্তাফিজকে দলে নেওয়ার সিদ্ধান্ত সম্পূর্ণ পেশাদার ও ক্রিকেটভিত্তিক। এটি নিয়ে রাজনীতি করা বা জাতীয়তাবাদের রঙ লাগানোর চেষ্টা বিভাজন সৃষ্টি ছাড়া কিছু নয়। তিনি আরও বলেন, ভারতের বহুত্ববাদী ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যেই এমন মন্তব্য ছড়ানো হচ্ছে।

এছাড়া অল ইন্ডিয়া মুসলিম জামাতের সভাপতি শাহাবুদ্দিন রজভী জানান, একজন বিদেশি ক্রিকেটারকে দলে নেওয়া দেশদ্রোহিতা নয়। ক্রিকেট একটি আন্তর্জাতিক খেলা এবং প্রতিভার ভিত্তিতে নির্বাচন হওয়া উচিত—এটি নিয়ে ধর্ম বা রাজনীতির হস্তক্ষেপ অযৌক্তিক।

মুস্তাফিজ ইস্যুকে ঘিরে ভারতের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নতুন করে বিভাজন স্পষ্ট হয়েছে। যেখানে একপক্ষ ক্রিকেটের সঙ্গে রাজনীতিকে মেশাতে চাইছে, অন্যপক্ষ বলছে—ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক সম্পর্ক ও পেশাদারিত্বের জায়গায় রাখা উচিত। ক্রিকেট বিশ্লেষকদের মতে, মুস্তাফিজের পারফরম্যান্সই তাকে আইপিএলের জনপ্রিয় খেলোয়াড়ে পরিণত করেছে। ফলে এই নির্বাচনে রাজনৈতিক উদ্দেশ্য খোঁজা বাস্তবসম্মত নয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ভারতে মুস্তাফিজ ইস্যুতে বিতর্ক তুঙ্গে, শাহরুখের পাশে দাঁড়াল যারা

প্রকাশের তারিখ : ০২ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ