বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাতনি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান ধীরে ধীরে আনুষ্ঠানিক রাজনীতির কেন্দ্রে উঠে আসছেন। সাম্প্রতিক বেশ কিছু পদক্ষেপ তাকে রাজনৈতিক অঙ্গনে সক্রিয় অংশগ্রহণের স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। এতে রাজনৈতিক মহলে নতুনভাবে আলোচনায় এসেছে বিএনপির ভবিষ্যৎ নেতৃত্বের সম্ভাব্য রূপরেখা।
গত ডিসেম্বরের শেষ সপ্তাহে জাইমা রহমান ও তাঁর মা ডা. জোবায়দা রহমানের নাম দেশের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার বিষয়টি সবচেয়ে বড় আলোচনার জন্ম দেয়। বিদেশে অবস্থান করলেও ভোটার তালিকায় নাম ওঠাকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে, এটি শুধু নাগরিক দায়িত্ব পালনের বিষয় নয়, বরং দেশের রাজনীতিতে তাদের সক্রিয় প্রত্যাবর্তনের প্রতীকী সূচনা।
এর আগে বিএনপির এক অনলাইন সভায় প্রথমবারের মতো অংশ নিয়ে জাইমা আলোচনায় আসেন। সভায় তিনি দলের সিনিয়র নেতাদের ধন্যবাদ জানান এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজের মতামত তুলে ধরেন। দলের শীর্ষ নেতাদের উপস্থিতিতে এই বক্তব্য দেওয়া তাঁর ভবিষ্যৎ রাজনৈতিক ভূমিকাকে নতুনভাবে সামনে নিয়ে আসে।
এদিকে খালেদা জিয়ার মৃত্যু পরবর্তী সময়ে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে জিয়ার উদ্যানের কবর জিয়ারতে অংশ নেন জাইমা রহমান। জনসম্মুখে তাঁর এ উপস্থিতি রাজনৈতিক পর্যবেক্ষকদের দৃষ্টিতে ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অনেকে মনে করেন, দলের প্রতি আবেগী দায়বদ্ধতা প্রকাশের পাশাপাশি এটি রাজনৈতিক পরিচয়কে আরও সুস্পষ্ট করার অংশ।
একই সঙ্গে আন্তর্জাতিক ক্ষেত্রেও তাকে সক্রিয় দেখা যাচ্ছে। তারেক রহমানের সঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক বৈঠকে উপস্থিত থাকাটা দলীয় শীর্ষ নীতিনির্ধারণে তাঁর সম্পৃক্ততাকে ইঙ্গিত করে। রাজনৈতিকভাবে প্রশিক্ষিত নতুন প্রজন্মের প্রতিনিধি হিসেবে তাকে সামনে আনা বিএনপির দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হতে পারে বলে বিশ্লেষকদের মত।
জাইমা রহমান সাম্প্রতিক সময় সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে দেশের মানুষের জন্য কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন। তাঁর এই বক্তব্যকে অনেকেই রাজনৈতিক আকাঙ্ক্ষার প্রকাশ হিসেবে দেখছেন। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে নামার ঘোষণা দেননি, তবে ধারাবাহিক ঘটনাগুলো তাঁর সক্রিয় রাজনীতিতে আগমনের সম্ভাবনাকে আরও জোরালো করছে।
বিশ্লেষকদের মতে, বিএনপির পুনর্গঠন প্রক্রিয়া, খালেদা জিয়ার অনুপস্থিতি এবং তারেক রহমানের দীর্ঘদিনের নির্বাসন পরিস্থিতিতে জাইমা রহমান দলের ভবিষ্যৎ নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন। তাঁর রাজনৈতিক আবির্ভাবকে বাংলাদেশের রাজনীতিতে নতুন প্রজন্মের নেতৃত্বের সম্ভাব্য সূচনা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০২ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন