ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ক্রিকেটে বিরল ৫ রেকর্ডের সাক্ষী হয়েছে ২০২৫

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫

ক্রিকেটে বিরল ৫ রেকর্ডের সাক্ষী হয়েছে ২০২৫
চিত্র : সংগৃহীত

২০২৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটের অঙ্গনে ঘটেছে কিছু বিরল ও নজরকাড়া ঘটনা। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি, নারী ওয়ানডে বিশ্বকাপ ও এশিয়া কাপের মতো টুর্নামেন্টের পাশাপাশি অনেক দ্বিপাক্ষিক সিরিজও অনুষ্ঠিত হয়েছে। বছর জুড়ে ক্রিকেটপ্রেমীরা সাক্ষী হয়েছেন কিছু অভিনব রেকর্ড।

১. ভারতের ওয়ানডে টসে রেকর্ড

২০২৩ বিশ্বকাপ ফাইনাল থেকে শুরু করে ২০২৫ সালে ভারত ওয়ানডেতে টানা ২০ ম্যাচে টস হারে ইতিহাস গড়েছে। এর আগে এই রেকর্ডের মালিক ছিল নেদারল্যান্ডস, যারা টানা ১১ ম্যাচে টস হেরেছিল।

২. অ্যাশেজে দ্রুত টেস্ট ফলাফল

চলমান অ্যাশেজে দুটি ম্যাচই দুই দিনের মধ্যেই শেষ হয়েছে। শেষবার এমন ঘটনা ঘটেছিল ১৯১২ সালে, যেখানে অংশ নিয়েছিল অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড। এটি ছিল ইতিহাসের প্রথম বহুজাতিক টেস্ট টুর্নামেন্ট।

৩. নারী ওয়ানডে বিশ্বকাপে তিন হার সত্ত্বেও চ্যাম্পিয়ন

২০২৫ সালের নারী ওয়ানডে বিশ্বকাপ জিতেছে ভারত। পুরো টুর্নামেন্টে তিনটি ম্যাচ হেরেও শিরোপা জিতেছে তারা। এই ঘটনা এই টুর্নামেন্টের ইতিহাসে এক বিরল নজির।

৪. চেন্নাইয়ে চারজন ২২ বছরের নিচের ক্রিকেটার

আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে চেন্নাই সুপার কিংসের একাদশে চারজন ২২ বছরের নিচের ক্রিকেটার খেলেছেন—আয়ুশ মাত্রে, শাইখ রশিদ, নূর আহমেদ ও ডেওয়াল্ড ব্রেভিস। এর আগে চেন্নাই কখনও এত কম বয়সের চারজন ক্রিকেটার একই ম্যাচে খেলাননি।

৫. টি-টোয়েন্টিতে এক ওভারে পাঁচ উইকেট

২৩ ডিসেম্বর বালিতে কাম্বোডিয়ার বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইন্দোনেশিয়ার অলরাউন্ডার গেদে প্রিয়ান্দানা এক ওভারে পাঁচ উইকেট নিয়েছেন। তার বোলিং ফিগার: ১-০-১-৫। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এমন ঘটনা এটাই প্রথম।

২০২৫ ক্রিকেটে এমন বিরল রেকর্ডগুলো পরবর্তী প্রজন্মের ক্রিকেট ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ক্রিকেটে বিরল ৫ রেকর্ডের সাক্ষী হয়েছে ২০২৫

প্রকাশের তারিখ : ৩১ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ