ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, বেগম খালেদা জিয়ার দর্শন ও মূল্যবোধ ভারত–বাংলাদেশ অংশীদারিত্বের ভবিষ্যৎ উন্নয়নে দিকনির্দেশনা হিসেবে কাজ করবে। বুধবার (৩১ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
জয়শঙ্কর তার পোস্টে জানান, ঢাকায় পৌঁছানোর পর তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পুত্র তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ব্যক্তিগত চিঠি তারেক রহমানের কাছে পৌঁছে দেন এবং ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে গভীর সমবেদনা প্রকাশ করেন।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী আরও লেখেন, বেগম খালেদা জিয়ার দর্শন ও মূল্যবোধ দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও অংশীদারিত্বকে এগিয়ে নিতে অনুপ্রেরণা জোগাবে।
বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে কয়েক ঘণ্টার সংক্ষিপ্ত সফরে বুধবার দুপুরে ঢাকায় আসেন জয়শঙ্কর। সফর শেষে বিকেলে তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এস জয়শঙ্করই প্রথম কোনো ভারতীয় মন্ত্রী হিসেবে ঢাকায় সফর করলেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন