ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বেগম জিয়ার মৃ/ত্যু'তে শাকিব খানের শোক

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫

বেগম জিয়ার মৃ/ত্যু'তে শাকিব খানের শোক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকস্তব্ধ দেশ। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় তার মৃত্যু হয়। এই শোকের আবহে গভীর সমবেদনা প্রকাশ করেছেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বেগম খালেদা জিয়ার একটি ছবি শেয়ার করে শাকিব খান শোকবার্তায় লিখেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে তিনি গভীর শোক প্রকাশ করছেন। একই সঙ্গে তিনি মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এর আগে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেন চিত্রনায়িকা অপু বিশ্বাসও। তিনি এক ফেসবুক পোস্টে লেখেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এই চিরবিদায় যেন মহাকালের সাক্ষী হয়ে রইল। একজন মহিয়সী নারীর প্রস্থান যুগে যুগে বাংলাদেশের মানুষের হৃদয়ে লেখা থাকবে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন বেগম খালেদা জিয়া। তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রী।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বেগম জিয়ার মৃ/ত্যু'তে শাকিব খানের শোক

প্রকাশের তারিখ : ৩০ ডিসেম্বর ২০২৫

featured Image

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকস্তব্ধ দেশ। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় তার মৃত্যু হয়। এই শোকের আবহে গভীর সমবেদনা প্রকাশ করেছেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বেগম খালেদা জিয়ার একটি ছবি শেয়ার করে শাকিব খান শোকবার্তায় লিখেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে তিনি গভীর শোক প্রকাশ করছেন। একই সঙ্গে তিনি মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এর আগে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেন চিত্রনায়িকা অপু বিশ্বাসও। তিনি এক ফেসবুক পোস্টে লেখেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এই চিরবিদায় যেন মহাকালের সাক্ষী হয়ে রইল। একজন মহিয়সী নারীর প্রস্থান যুগে যুগে বাংলাদেশের মানুষের হৃদয়ে লেখা থাকবে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন বেগম খালেদা জিয়া। তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রী।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ