ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সিরাজগঞ্জ-৪ আসনে জামায়াত প্রার্থী মাওলানা রফিকুলের মনোনয়নপত্র দাখিল

সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া–সলঙ্গা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তিনি এই দাখিল কার্যক্রম সম্পন্ন করেন।

মনোনয়নপত্র জমার সময় মাওলানা রফিকুল ইসলাম খানের সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা ও জেলা জামায়াতের বিভিন্ন শীর্ষ নেতা, যার মধ্যে ছিলেন সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা আমির অধ্যাপক শাহজাহান আলী, উপজেলা জামায়াতের নায়েবে আমির ড. নজরুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি খাইরুল ইসলাম, সাবেক সেক্রেটারি আলাউদিন আল আজাদ, সলঙ্গা থানা জামায়াতের আমীর রাশেদুল ইসলাম (শহীদ) এবং উপজেলা জামায়াত যুব বিভাগের সভাপতি আতাউর রহমান।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সিরাজগঞ্জ-৪ আসনে জামায়াত প্রার্থী মাওলানা রফিকুলের মনোনয়নপত্র দাখিল

প্রকাশের তারিখ : ৩০ ডিসেম্বর ২০২৫

featured Image

সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া–সলঙ্গা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তিনি এই দাখিল কার্যক্রম সম্পন্ন করেন।

মনোনয়নপত্র জমার সময় মাওলানা রফিকুল ইসলাম খানের সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা ও জেলা জামায়াতের বিভিন্ন শীর্ষ নেতা, যার মধ্যে ছিলেন সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা আমির অধ্যাপক শাহজাহান আলী, উপজেলা জামায়াতের নায়েবে আমির ড. নজরুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি খাইরুল ইসলাম, সাবেক সেক্রেটারি আলাউদিন আল আজাদ, সলঙ্গা থানা জামায়াতের আমীর রাশেদুল ইসলাম (শহীদ) এবং উপজেলা জামায়াত যুব বিভাগের সভাপতি আতাউর রহমান।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ