ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সাকিবের সঙ্গে দেখা ও অভিজ্ঞতা জানালেন তাসকিন

স্পোর্টস ডেস্ক :
স্পোর্টস ডেস্ক :
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫

সাকিবের সঙ্গে দেখা ও অভিজ্ঞতা জানালেন তাসকিন
চিত্র : সংগৃহীত

দেশের ক্রিকেটে গত দেড় বছর ধরে সরাসরি যুক্ত নন সাকিব আল হাসান। রাজনৈতিক কারণে দেশে ফেরার সম্ভাবনাও আপাতত নেই। তবে বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলে যাচ্ছেন তিনি। সম্প্রতি আইএল টি-টোয়েন্টিতে খেলতে গিয়ে সাকিবের সঙ্গে দেখা হয়েছে তাসকিন আহমেদের। বিদেশের লিগ শেষ করে আজ (সোমবার) বিপিএলে ঢাকা ক্যাপিটালস শিবিরে যোগ দিয়েছেন তাসকিন।

অনুশীলনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তাসকিন। তিনি জানান, “সাকিব ভাইয়ের সঙ্গে দুইদিন টি-টেন আর আইএল-এ দুইদিন দেখা হয়েছে। সাকিব ভাইদের টিম আবুধাবিতে ছিল, আমরা দুবাইতে। পরে মাঠের বাইরে দেখা হয়নি। তবে যতটুকু দেখা হয়েছে, কথা হয়েছে, অনেকদিন পরে ভালো লাগছে।”

সাকিবের ফিটনেস বিষয়ে তিনি বলেন, “ফিটনেসওয়াইজ আসলে দেখলে একটা সময়ের পরে টু বি অনেস্ট, সাকিব ভাইয়ের জন্য গেম অ্যাওয়ারনেস এখন ফিটনেসের চেয়ে বড় বিষয়। এটা যে কোনো টিমের জন্য অনেক প্রভাব ফেলে। অনেক এক্সপেরিয়েন্স আছে। ৪০০-এর বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলা একজন প্লেয়ার। এটা যেকোনো টিমের জন্য পজিটিভ সাইড। বাংলাদেশ টিমে এটা আমার কন্ট্রোলে নেই, কিন্তু উনার মতো প্লেয়ারকে সবাই টিমে পেতে চায়।”

ঢাকার প্রথম ম্যাচে না থাকার প্রসঙ্গে তাসকিন জানান, “এ নিয়ে হয়তো আপনারা ভুল তথ্য পেয়েছেন। ৪২ দিন পর দেশে ফিরে দেখি আমার ছেলে অসুস্থ। তখন টিম ম্যানেজমেন্টকে জানাই যে এক ম্যাচ পরে যোগ দেবো।”

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সাকিবের সঙ্গে দেখা ও অভিজ্ঞতা জানালেন তাসকিন

প্রকাশের তারিখ : ২৯ ডিসেম্বর ২০২৫

featured Image

দেশের ক্রিকেটে গত দেড় বছর ধরে সরাসরি যুক্ত নন সাকিব আল হাসান। রাজনৈতিক কারণে দেশে ফেরার সম্ভাবনাও আপাতত নেই। তবে বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলে যাচ্ছেন তিনি। সম্প্রতি আইএল টি-টোয়েন্টিতে খেলতে গিয়ে সাকিবের সঙ্গে দেখা হয়েছে তাসকিন আহমেদের। বিদেশের লিগ শেষ করে আজ (সোমবার) বিপিএলে ঢাকা ক্যাপিটালস শিবিরে যোগ দিয়েছেন তাসকিন।

অনুশীলনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তাসকিন। তিনি জানান, “সাকিব ভাইয়ের সঙ্গে দুইদিন টি-টেন আর আইএল-এ দুইদিন দেখা হয়েছে। সাকিব ভাইদের টিম আবুধাবিতে ছিল, আমরা দুবাইতে। পরে মাঠের বাইরে দেখা হয়নি। তবে যতটুকু দেখা হয়েছে, কথা হয়েছে, অনেকদিন পরে ভালো লাগছে।”

সাকিবের ফিটনেস বিষয়ে তিনি বলেন, “ফিটনেসওয়াইজ আসলে দেখলে একটা সময়ের পরে টু বি অনেস্ট, সাকিব ভাইয়ের জন্য গেম অ্যাওয়ারনেস এখন ফিটনেসের চেয়ে বড় বিষয়। এটা যে কোনো টিমের জন্য অনেক প্রভাব ফেলে। অনেক এক্সপেরিয়েন্স আছে। ৪০০-এর বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলা একজন প্লেয়ার। এটা যেকোনো টিমের জন্য পজিটিভ সাইড। বাংলাদেশ টিমে এটা আমার কন্ট্রোলে নেই, কিন্তু উনার মতো প্লেয়ারকে সবাই টিমে পেতে চায়।”

ঢাকার প্রথম ম্যাচে না থাকার প্রসঙ্গে তাসকিন জানান, “এ নিয়ে হয়তো আপনারা ভুল তথ্য পেয়েছেন। ৪২ দিন পর দেশে ফিরে দেখি আমার ছেলে অসুস্থ। তখন টিম ম্যানেজমেন্টকে জানাই যে এক ম্যাচ পরে যোগ দেবো।”

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ