চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন ব্যবসায়ী জসিম উদ্দিন আহমেদ। রোববার (২৮ ডিসেম্বর) তিনি নিজেই মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেন। তবে বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি।
মনোনয়নের খবর প্রকাশের পর সামাজিক মাধ্যমে জসিম উদ্দিন আহমেদের অতীতের আওয়ামী লীগ ঘনিষ্ঠ বিভিন্ন বক্তব্য ও ছবি ছড়িয়ে পড়েছে। ২০২৪ সালের বিতর্কিত উপজেলা পরিষদ নির্বাচনের সময় তিনি একটি সভায় বলেন, “এই গাছবাড়িয়া ও চন্দনাইশ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগসহ দলমত নির্বিশেষে আমি মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের সঙ্গে থাকব।”
জানা গেছে, জসিম উদ্দিন আহমেদ আওয়ামী লীগ শীর্ষ নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের অভিযোগে আলোচিত। তিনি ‘জেসিকা গ্রুপ’ নামের একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান। পাশাপাশি সাবেক দুই পুলিশপ্রধানের সঙ্গে ব্যবসায়িক অংশীদারিত্বের কথাও জানা গেছে।
জসিম উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, “আমি মানুষের জন্য কাজ করতে চাই। আমি সকলের দোয়া চাই।” তবে আজীবন আওয়ামী লীগের পাশে থাকার বিষয়ে তার মন্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে বিএনপির মনোনয়নপ্রত্যাশী শফিকুল ইসলাম রাহী সামাজিক মাধ্যমে হতাশা প্রকাশ করে লিখেছেন, “চট্টগ্রাম-১৪তে একজন আওয়ামী দোসরকে সংসদে যাওয়ার মনোনয়ন দেওয়া হলো। জনগণ কি এটা সহজে মেনে নিচ্ছে?”
জসিম উদ্দিন আহমেদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে আছে হৃদয় তরুয়া হত্যা মামলা, জুলাই যোদ্ধা এমদাদের ওপর গুলির মামলা ও পদ্মা ব্যাংকের ঋণখেলাপি মামলা। গত বছর বাড্ডায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত এক হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন