নড়াইলের লোহাগড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে নামাজ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় রামেশ্বরপুর রাজনীতির মোড়ে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে চার মাসের মধ্যে সর্বোচ্চ জামাতে নামাজ আদায়কারী পাঁচ জনকে পুরস্কৃত করা হয়। বিজয়ীদের প্রত্যেককে একটি করে বাইসাইকেল প্রদান করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে আয়োজনটি ছিল এলাকার সকল শ্রেণী-পেশার মানুষকে জামাতে নামাজে উদ্বুদ্ধ করার লক্ষ্য নিয়ে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো: আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কাশিপুর ইউনিয়ন শাখা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা মাহফুজুর রহমান ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
পুরস্কারপ্রাপ্তরা অনুষ্ঠান শেষে আনন্দ প্রকাশ করেন। অনুষ্ঠানটি সার্বিকভাবে পৃষ্ঠপোষকতা করেন গিলাতলা গ্রামের কৃতি সন্তান ও সমাজসেবক মো: আতিকুল ইসলাম। উপস্থিত লোকজন তার সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা জানিয়ে ভবিষ্যতে তাকে কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দেখতে চাওয়ার আগ্রহ প্রকাশ করেন।
এ বিষয়ে মো: আতিকুল ইসলাম জানান, তিনি এলাকায় সামাজিক কাজে সহায়তা অব্যাহত রাখবেন এবং জনসাধারণের চাহিদাকে গুরুত্ব দিয়ে ভবিষ্যতে চেয়ারম্যান প্রার্থী হওয়ার বিষয়টি বিবেচনা করবেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন