ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

জীবন বাঁচাতে পারে এমন সিনেমা বানাতে চান সিডনি সুইনি

বিনোদন ডেস্ক :
বিনোদন ডেস্ক :
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫

জীবন বাঁচাতে পারে এমন সিনেমা বানাতে চান সিডনি সুইনি

জনপ্রিয় হলিউড অভিনেত্রী সিডনি সুইনি বর্তমান সময়ের ভয়াবহ সামাজিক সমস্যাকে কেন্দ্র করে প্রভাবশালী সিনেমা নির্মাণে আগ্রহ প্রকাশ করেছেন। ‘দ্য হাউসমেড’ ও ‘ক্রিস্টি’ সিনেমার মাধ্যমে আলোচনায় থাকা ২৮ বছর বয়সী এই অভিনেত্রী জানিয়েছেন, দর্শকের মনে গভীর প্রভাব ফেলে—এমন গল্পের চলচ্চিত্রে কাজ করতেই তিনি বেশি আগ্রহী, যা মানুষের জীবন রক্ষায়ও ভূমিকা রাখতে পারে।

সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে সিডনি সুইনি বলেন, ঘরোয়া সহিংসতা ও গৃহকর্মীদের ওপর নির্যাতনের মতো সংবেদনশীল বিষয় বর্তমান সমাজে ক্রমেই প্রকট হয়ে উঠছে। এসব বাস্তব ও গুরুতর সমস্যাকে সিনেমার মাধ্যমে তুলে ধরা প্রয়োজন বলে মনে করেন তিনি। তাই এমন চরিত্রে অভিনয়ের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা ও গুরুত্ব বজায় রাখেন বলেও জানান সুইনি।

সিডনি সুইনির ভাষায়, ‘এ ধরনের সিনেমার মাধ্যমে গুরুতর সামাজিক বিষয় সামনে আনা যায়, আলোচনা করা যায়—যা খুবই গুরুত্বপূর্ণ। আমি চাই, এমন গল্পের চলচ্চিত্রে আরও কাজ করতে, যা মানুষের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে এবং জীবন বাঁচাতে সাহায্য করবে।’

‘দ্য হাউসমেড’ সিনেমায় মিলি ক্যালোওয়ে চরিত্রে অভিনয় করছেন সিডনি সুইনি। এটি ২০২২ সালে লেখক ফ্রেইডা ম্যাকফ্যাডেনের লেখা আন্তর্জাতিক বেস্টসেলার উপন্যাসের চলচ্চিত্র রূপ। সামাজিক যোগাযোগমাধ্যমেও বইটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।

এই সিনেমায় সুইনির পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আমান্ডা সেফ্রিড ও ব্র্যান্ডন স্ক্লেনার। চেহারার সাদৃশ্যের কারণে মূল দুই নারী চরিত্রে সিডনি সুইনি ও আমান্ডা সেফ্রিডকে বেছে নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

জীবন বাঁচাতে পারে এমন সিনেমা বানাতে চান সিডনি সুইনি

প্রকাশের তারিখ : ২৬ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ