ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

চিত্রনায়ক রিয়াজের আসলে কী হয়েছে?

বিনোদন ডেস্ক :
বিনোদন ডেস্ক :
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫

চিত্রনায়ক রিয়াজের আসলে কী হয়েছে?
চিত্র : সংগৃহীত

বুধবার সামাজিক মাধ্যমে নায়ক রিয়াজের সুস্থতা নিয়ে নানা গুজব ছড়িয়ে পড়ায় ভক্তদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। কেউ কেউ মৃত্যুর খবর পর্যন্ত ছড়িয়ে দেন। তবে রিয়াজের পরিবার নিশ্চিত করেছেন, তিনি সুস্থ ও ভালো আছেন।

গত বছরের আগস্টে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর থেকে রিয়াজ কার্যত আত্মগোপনে চলে যান। এ সময় থেকে তার কোনো প্রকাশ্য উপস্থিতি বা চলচ্চিত্র অঙ্গনের সঙ্গে সরাসরি যোগাযোগের খবর পাওয়া যায়নি। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিও তার বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য দিতে পারেনি। দীর্ঘদিন ধরে রিয়াজের ব্যক্তিগত মোবাইল নম্বর বন্ধ থাকায় সরাসরি যোগাযোগও সম্ভব হয়নি। এই কারণে মৃত্যুর গুজব দ্রুত ছড়িয়ে পড়ে।

রিয়াজের স্ত্রী জানিয়েছেন, “এ ধরনের খবর একেবারেই সত্য নয়। রিয়াজ সুস্থ আছেন। যেখানেই আছেন, তিনি ভালো আছেন।” বুধবার সন্ধ্যায় পরিবারের পক্ষ থেকে একটি সংবাদমাধ্যমকেও এই তথ্য নিশ্চিত করা হয়।

ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের দাপুটে অভিনেতা রিয়াজ কয়েক বছর ধরে অভিনয়ে অনিয়মিত থাকলেও রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তিনি সক্রিয় ছিলেন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাংস্কৃতিক উপকমিটির সদস্য হিসেবে দলের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন এবং নিয়মিত বক্তৃতা দিয়েছেন। ২০২৩ সালের জুলাই-অগাস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের সময়ে তিনি আন্দোলনের বিপক্ষে মানববন্ধন এবং আলোচিত ‘আলো আসবেই’ হোয়াটসঅ্যাপ গ্রুপেও সক্রিয় ভূমিকা পালন করেন।

নব্বইয়ের দশকের মাঝামাঝি ‘বাংলার নায়ক’ সিনেমার মাধ্যমে ঢালিউডে পা রাখা রিয়াজ টানা দুই যুগ শীর্ষ জনপ্রিয় মুখ হিসেবে রাজত্ব করেছেন। সুপারহিট সিনেমার মাধ্যমে তিনি দর্শকপ্রিয় নায়ক হয়ে ওঠেন। ২০২২ সালের ২৩ সেপ্টেম্বর মুক্তিপ্রাপ্ত ‘অপারেশন সুন্দরবন’ ছিল তার অভিনীত সর্বশেষ ছবি।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

চিত্রনায়ক রিয়াজের আসলে কী হয়েছে?

প্রকাশের তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ