ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

আমজনতার দল থেকে মনোনয়ন নিলেন আওয়ামী লীগ নেতা

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫

আমজনতার দল থেকে মনোনয়ন নিলেন আওয়ামী লীগ নেতা
চিত্র : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ আসন থেকে আমজনতার দলের সদস্য হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা হাজি ওবায়দুল হক। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে তিনি জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

হাজি ওবায়দুল হক ফেনী জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক অর্থ সম্পাদক ছিলেন। মনোনয়নপত্র সংগ্রহের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এবং নিবন্ধন বাতিল হওয়ায় দলীয়ভাবে নির্বাচন করার সুযোগ নেই। সে কারণে তিনি আমজনতার দলের সদস্য হয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

দল পরিবর্তন করেছেন কি না—এমন প্রশ্নের জবাবে ওবায়দুল হক বলেন, তিনি এখনো জেলা আওয়ামী লীগের সদস্য হলেও আপাতত আমজনতার দলের সদস্য হিসেবেই নির্বাচনে অংশ নিচ্ছেন।

আমজনতার দল ফেনী জেলা শাখার আহ্বায়ক আশিষ দত্ত জানান, ফেনীর তিনটি সংসদীয় আসনের মধ্যে দুটিতে দলীয়ভাবে প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে। এর মধ্যে ফেনী-২ আসনে ফরহাদ চৌধুরী ও হাজি ওবায়দুল হক প্রার্থী হচ্ছেন। হাজি ওবায়দুল হক ইতোমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ফেনী-১, ফেনী-২ ও ফেনী-৩—এই তিনটি আসনে মঙ্গলবার বিকেল পর্যন্ত মোট ৩০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে ফেনী-১ আসনে ৭ জন, ফেনী-২ আসনে ১১ জন এবং ফেনী-৩ আসনে ১২ জন মনোনয়নপত্র নিয়েছেন।

ফেনী-১ আসনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ বিএনপির আরও তিনজন, ফেনী-২ আসনে বিএনপির দলীয় প্রার্থী ছাড়াও আরও দুজন এবং ফেনী-৩ আসনে দলীয় প্রার্থী ছাড়াও বিএনপির আরও দুজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

ফেনী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মনিরা হক জানিয়েছেন, গত ১২ দিনে মোট ৩০টি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

আমজনতার দল থেকে মনোনয়ন নিলেন আওয়ামী লীগ নেতা

প্রকাশের তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ