ঢাকা    সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ, ধর্ষকের যাবজ্জীবন ও ২ লাখ টাকা জরিমানা ‎

মোঃ হারুন অর রশীদ, লালমনিরহাটঃ
মোঃ হারুন অর রশীদ, লালমনিরহাটঃ
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ, ধর্ষকের যাবজ্জীবন ও ২ লাখ টাকা জরিমানা  ‎

লালমনিরহাটের পাটগ্রামে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় মোক্তার উদ্দিন (৫০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও দায়রা জজ নিত্যানন্দ সরকার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত মোক্তার উদ্দিন পাটগ্রাম উপজেলার টেপুর গাড়ি এলাকার মৃত আবুল খায়েরের ছেলে।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি বাড়িতে কেউ না থাকার সুযোগে মোক্তার উদ্দিন প্রতিবেশী স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে কৌশলে নিজের বাড়িতে ডেকে নেন। সেখানে তাকে ধর্ষণ করার পর বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরবর্তী সময়ে ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন সময়ে ওই শিশুকে আরও একাধিকবার ধর্ষণ করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

একপর্যায়ে শিশুটির শারীরিক পরিবর্তন পরিবারের সদস্যদের নজরে আসে। পরে চিকিৎসা পরীক্ষায় তার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হলে পরিবারের কাছে ঘটনার কথা জানায় সে।

ঘটনার পর ২০২০ সালের ২৬ মে ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে পাটগ্রাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মোক্তার উদ্দিনের বিরুদ্ধে মামলা করেন।

মামলাটি তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে সোমবার আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করেন।

রাষ্ট্রপক্ষের বিশেষ পিপি অ্যাডভোকেট লুৎফর রহমান জানান, সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ সাজা দিয়েছেন। একই সঙ্গে জরিমানার দুই লাখ টাকা ভুক্তভোগী শিশুর পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ, ধর্ষকের যাবজ্জীবন ও ২ লাখ টাকা জরিমানা ‎

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

লালমনিরহাটের পাটগ্রামে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় মোক্তার উদ্দিন (৫০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও দায়রা জজ নিত্যানন্দ সরকার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত মোক্তার উদ্দিন পাটগ্রাম উপজেলার টেপুর গাড়ি এলাকার মৃত আবুল খায়েরের ছেলে।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি বাড়িতে কেউ না থাকার সুযোগে মোক্তার উদ্দিন প্রতিবেশী স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে কৌশলে নিজের বাড়িতে ডেকে নেন। সেখানে তাকে ধর্ষণ করার পর বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরবর্তী সময়ে ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন সময়ে ওই শিশুকে আরও একাধিকবার ধর্ষণ করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

একপর্যায়ে শিশুটির শারীরিক পরিবর্তন পরিবারের সদস্যদের নজরে আসে। পরে চিকিৎসা পরীক্ষায় তার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হলে পরিবারের কাছে ঘটনার কথা জানায় সে।

ঘটনার পর ২০২০ সালের ২৬ মে ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে পাটগ্রাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মোক্তার উদ্দিনের বিরুদ্ধে মামলা করেন।

মামলাটি তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে সোমবার আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করেন।

রাষ্ট্রপক্ষের বিশেষ পিপি অ্যাডভোকেট লুৎফর রহমান জানান, সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ সাজা দিয়েছেন। একই সঙ্গে জরিমানার দুই লাখ টাকা ভুক্তভোগী শিশুর পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ