মাত্র ১ হাজার ৫০০ টাকার সামান্য পুঁজি সম্বল করে জীবনযুদ্ধের কঠিন লড়াইয়ে নেমেছিলেন ঠাকুরগাঁওয়ের রুহিয়ার ভূমিহীন কামাল। সম্প্রতি দৈনিক ভোরের দর্পণ, দৈনিক লোকায়ন, দৈনিক যুগের আলো, নিউজ জি ২৪-সহ একাধিক প্রিন্ট ও অনলাইন সংবাদমাধ্যমে তাঁর সেই জীবনসংগ্রামের করুণ ও অনুপ্রেরণাদায়ী গল্প প্রকাশিত হয়। সংবাদটি নজরে আসতেই থমকে দাঁড়ায় রুহিয়া উপজেলা মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও মানবিক পল্লী চিকিৎসক আলাল হোসেন আকাশের মন। কামালের এই অক্লান্ত সংগ্রাম তাঁকে গভীরভাবে ব্যথিত ও আলোড়িত করে। সংবাদের জের ধরে সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় সরাসরি কামালের ছোট্ট দোকানে উপস্থিত হন আলাল হোসেন আকাশ। অসহায় কামালের জীবনসংগ্রামকে কিছুটা সহজ করতে ও তাঁর লড়াইয়ে পাশে দাঁড়াতে নিজ হাতে একটি আর্থিক সহায়তার চেক তুলে দেন তিনি। এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। ঘটনাস্থলে আরও উপস্থিত ছিলেন রুহিয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও প্রবীণ সাংবাদিক জাহাঙ্গীর আলম এবং রুহিয়া উপজেলা মডেল প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য সাংবাদিক আনোয়ার হোসেন। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে পল্লী চিকিৎসক আলাল হোসেন আকাশ আবেগপ্লুত কণ্ঠে বলেন, মানুষের হাসিমুখের চেয়ে বড় কোনো তৃপ্তি হতে পারে না। আমি দীর্ঘদিন ধরে সাধ্যমতো অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করে আসছি। আগামীতেও পরম করুণাময়ের কৃপায় সমাজের অবহেলিত, দরিদ্র ও নিপীড়িত মানুষের সেবায় এভাবেই নিজের দুটি হাত প্রসারিত করে রাখতে চাই।

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন