নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৈধ লাইসেন্স বিহীন পশুখাদ্য বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিম।
জানা গেছে, মৎস্য ও পশুখাদ্য আইন, ২০১০-এর ৪(২০) ধারা লঙ্ঘনের দায়ে মোগরাপাড়া চৌরাস্তা বাজারের আফনান ট্রেডার্সের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযান পরিচালনায় সহযোগিতা করেন- উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোসাম্মৎ নইফা বেগম, সহকারী কমিশনারের পেশকার মোঃ বায়েজিদ এবং সোনারগাঁ থানার এসআই হারুনসহ পুলিশ সদস্যরা।

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন