ওসমানীনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন
সারাদেশের ন্যায় সিলেটের ওসমানীনগরেও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল থেকেই উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপে জন্মাষ্টমী উপলক্ষে নানা ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে উপজেলার ছয়টি মণ্ডপ থেকে পৃথকভাবে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিগুলো সংশ্লিষ্ট এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নিজ নিজ মণ্ডপে গিয়ে শেষ হয়।
র্যালিগুলোর মধ্যে গোয়ালাবাজার কেন্দ্রীয় মডেল কালী মন্দির থেকে সনাতনী যুব সংঘের উদ্যোগে একটি র্যালি বের হয়। বুরুঙ্গা ইউনিয়ন থেকে দুটি পৃথক র্যালি বের করা হয়। এর মধ্যে একটি বুরুঙ্গা সার্বজনীন পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শ্রীযুক্ত সীতেশ চক্রবর্তী মহাশয়ের বাড়ি থেকে এবং অপরটি বুরুঙ্গা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে সঞ্জিত পাল মহাশয়ের বাড়ি থেকে বের হয়। এছাড়া সাদিপুর ইউনিয়ন, তাজপুর ও দয়ামীর ইউনিয়ন থেকেও পৃথকভাবে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
প্রতিটি র্যালিতে সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ ও অসংখ্য ভক্তবৃন্দরা অংশ নেন। ধর্মীয় বিভিন্ন ঢাক, ঢোল,শঙ্খধ্বনি ও নানা আয়োজনে র্যালিগুলো উৎসবমুখর হয়ে ওঠে। সকাল থেকেই বিভিন্ন পূজা মণ্ডপ ও আশপাশের এলাকায় উৎসব মুখর পরিবেশ বিরাজ করে।
জন্মাষ্টমী উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় যথাযথ নিরাপত্তা ব্যবস্থা। বিভিন্ন পূজা মণ্ডপ ও র্যালির সঙ্গে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়।
এ বিষয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ওসমানীনগর উপজেলা শাখার সভাপতি চয়ন পাল বলেন, জন্মাষ্টমী উপলক্ষে উপজেলার ছয়টি মণ্ডপে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে ধর্মীয় অনুষ্ঠান ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় সুন্দর ও শান্তিপূর্ণভাবে জন্মাষ্টমী উদযাপন করা হচ্ছে। তিনি সকলকে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর শুভেচ্ছা জানান।
এ বিষয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বুরুঙ্গা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ও ওসমানীনগর প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক সাংবাদিক সুবল চন্দ্র দাস বলেন, আমাদের ওসমানীনগরে এখন পর্যন্ত সনাতন ধর্মাবলম্বীদের কোনো ধর্মীয় অনুষ্ঠানে অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এর মূল কারণ হলো আমাদের মধ্যে বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন। আজ বুরুঙ্গা ইউনিয়নের দুটি মণ্ডপ থেকে বর্ণাঢ্য জন্মাষ্টমী র্যালি বের হয়েছে এবং উভয় র্যালিই অত্যন্ত সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এছাড়া উপজেলার অন্যান্য মণ্ডপ থেকেও র্যালি অনুষ্ঠিত হয়েছে, সেগুলোও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। প্রশাসনের সদস্যদের পাশাপাশি স্থানীয় এলাকাবাসী ও সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতায় এবারের জন্মাষ্টমীর আয়োজন সুন্দর, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, এখন পর্যন্ত কোনো কোনো মন্ডপে সমস্যা হয় নি। প্রতিটি মন্ডপে সুন্দর ও শান্তিপূর্ণভাবেই র্যালিগুলো অনুষ্ঠিত হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিটি পূজা মণ্ডপে পুলিশ প্রশাসনের সদস্যরা দায়িত্ব পালন করছেন।

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন