ঢাকা    শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন ও জনকল্যাণেই লংমার্চ: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক:
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন ও জনকল্যাণেই লংমার্চ: জামায়াত আমির
সংগৃহীত

জনগণের কল্যাণ এবং গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের লক্ষ্যেই ১১ দলীয় ঐক্য লংমার্চের মতো কর্মসূচি দিয়েছে বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আগামী শনিবার (৫ সেপ্টেম্বর) অনুষ্ঠেয় ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে বিশ্বজয়ী হাফেজদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, জনগণের কল্যাণে এবং অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে ১১ দলীয় ঐক্য লংমার্চ কর্মসূচি গ্রহণ করেছে। এ কর্মসূচি সফল করতে সাধারণ মানুষের অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেন তিনি।

সরকারের সমালোচনা করে জামায়াত আমির অভিযোগ করেন, জনস্বার্থ রক্ষায় সরকার ব্যর্থ হয়েছে। সরকারের এই ব্যর্থতার কারণেই ১১ দল রাজপথে কর্মসূচি দিতে বাধ্য হচ্ছে বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, দেশ ও জনগণের অধিকার আদায়ের প্রশ্নে বিরোধী দল শুধু সংসদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। জনগণের দাবি আদায়ে সংসদের পাশাপাশি রাজপথেও সক্রিয় থাকবে বিরোধী দল।

আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ কর্মসূচি পালন করবে ১১ দলীয় ঐক্য। গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং প্রশাসনে দলীয়করণ বন্ধসহ ছয় দফা দাবিকে সামনে রেখে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

এর আগে ১১ দলীয় ঐক্যের নেতারা জানিয়েছেন, লংমার্চে বাধা দেওয়া হলেও কর্মসূচি অব্যাহত রাখা হবে। ঢাকা থেকে শুরু হয়ে চট্টগ্রামের লালদিঘী ময়দানে গিয়ে কর্মসূচি শেষ করার পরিকল্পনা রয়েছে।

এদিকে কওমি শিক্ষার মানোন্নয়ন নিয়েও সরকারের সমালোচনা করেন জামায়াত আমির। এ খাতের শিক্ষার মান উন্নয়নে সরকারের আন্তরিকতার অভাব রয়েছে বলে অভিযোগ করেন ডা. শফিকুর রহমান।

জামায়াত আমিরের ভাষ্য, ১১ দলীয় ঐক্যের কর্মসূচির উদ্দেশ্য কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর স্বার্থ রক্ষা নয়; বরং জনগণের অধিকার ও কল্যাণের দাবিগুলো সামনে নিয়ে আসা। এসব দাবি আদায়ে সংসদ ও রাজপথ—দুই জায়গাতেই বিরোধী দলের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন ও জনকল্যাণেই লংমার্চ: জামায়াত আমির

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ