বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবন থেকে ফেরার সময় রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিস্থলে যান মির্জা আব্বাস। সেখানে তিনি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান।
এরপর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলেও যান তিনি। সেখানে শ্রদ্ধা নিবেদনের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে তাদের স্মৃতির প্রতি সম্মান জানান বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।
দীর্ঘ পাঁচ মাসের বেশি সময় সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে বুধবার (২ সেপ্টেম্বর) রাতে দেশে ফেরেন মির্জা আব্বাস। দেশে ফেরার পর বৃহস্পতিবারই প্রথমবারের মতো জাতীয় সংসদ ভবনে যান এবং নিজের দপ্তরে দাপ্তরিক কার্যক্রমে অংশ নেন।
এদিন ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনেও প্রথমবারের মতো যোগ দেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস। সংসদে বক্তব্য দেওয়ার সময় দীর্ঘদিন পর ফিরে আসার অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।
মির্জা আব্বাস বলেন, দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পরও মানুষের জন্য কাজ করার আকাঙ্ক্ষা এবং আবেগ-ভালোবাসা থেকেই তিনি সংসদে এসেছেন। বক্তব্যে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকেও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
সংসদের কার্যক্রম শেষে ফেরার পথেই জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে গিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন