ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

হাদি হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান ভারতের

আন্তর্জাতিক ডেস্ক :
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫

হাদি হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান ভারতের

জুলাই বিপ্লবের অন্যতম যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় পুঙ্খানুপুঙ্খ ও বিস্তারিত তদন্তের আহ্বান জানিয়েছে ভারত। ভারতীয় বার্তাসংস্থা পিটিআই বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে, গত মঙ্গলবার বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই তদন্তের তাগিদ দেয়। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, হাদি হত্যাকাণ্ডের সাথে ভারতের সংশ্লিষ্টতা নিয়ে বিভিন্ন মহলে অভিযোগ ওঠায় নয়াদিল্লি বিষয়টিকে গুরুত্বের সাথে নিয়ে বাংলাদেশকে বিস্তারিত তদন্ত করার অনুরোধ জানিয়েছে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীদের গুলিতে ওসমান হাদি নিহত হওয়ার পর ক্ষুব্ধ জনতা ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভের ডাক দেয় এবং দেশজুড়ে তীব্র ভারতবিরোধী মনোভাব তৈরি হয় বলে পিটিআই তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে।

একই সময়ে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন আরও দৃশ্যমান হয়েছে যখন ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। বাংলাদেশের পররাষ্ট্র সচিব ভারতীয় দূতকে তলব করে নয়াদিল্লি ও শিলিগুড়িতে বাংলাদেশের কূটনৈতিক স্থাপনায় নজিরবিহীন হামলা ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। ওই বৈঠকে ভারতে অবস্থানরত বাংলাদেশের কূটনীতিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও জোরালোভাবে উত্থাপন করা হয়েছে। এর আগে গত ১৪ ডিসেম্বরও প্রণয় ভার্মাকে তলব করা হয়েছিল, যেখানে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্য নিয়ে সরকারের পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানানো হয়। সেই সাথে ওসমান হাদির ওপর হামলাকারী সন্ত্রাসীরা যেন সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যেতে না পারে, সেজন্য দেশটির সক্রিয় সহযোগিতা কামনা করে বাংলাদেশ।

অন্যদিকে গত ১৭ ডিসেম্বর নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল। এরপর এক সপ্তাহ পার হতে না হতেই গত মঙ্গলবার তাকে আবারও পাল্টা তলব করে ভারত সরকার। মূলত ইনকিলাব মঞ্চের মুখপাত্রের মৃত্যু ঘিরে উদ্ভূত পরিস্থিতি এবং দুই দেশের পাল্টাপাল্টি কূটনৈতিক অবস্থানের প্রেক্ষাপটে এই তলবের ঘটনাগুলো নিয়মিত সংবাদ শিরোনামে আসছে। হাদি হত্যাকাণ্ডের স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য সামনে আনার বিষয়টি এখন দুই দেশের কূটনৈতিক আলোচনার অন্যতম প্রধান কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

হাদি হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান ভারতের

প্রকাশের তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ