ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

অসদুপায় অবলম্বনের অভিযোগে বাউবির ৪০ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি

গাজীপুর প্রতিনিধি
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ : ২২ আগস্ট ২০২৬

অসদুপায় অবলম্বনের অভিযোগে বাউবির ৪০ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) বিভিন্ন প্রোগ্রামের পরীক্ষায় শৃঙ্খলা ভঙ্গ ও অসদুপায় অবলম্বনের অভিযোগে ৪০ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি ও নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের গাজীপুরস্থ মূল ক্যাম্পাসে উপাচার্যের কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত শৃঙ্খলা কমিটির ৫৫তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বাউবির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।

সভায় বিভিন্ন প্রোগ্রামের পরীক্ষায় শিক্ষার্থীদের বিরুদ্ধে উত্থাপিত শৃঙ্খলা ভঙ্গ ও অসদুপায় অবলম্বনের অভিযোগ পর্যালোচনা করা হয়। পরে শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ৪০ শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি ও নিয়ম অনুসারে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়।

একই সঙ্গে পরীক্ষার সার্বিক শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও জোরদার করার বিষয়েও সভায় আলোচনা হয়। কমিটির সদস্যরা সুষ্ঠু পরীক্ষা ব্যবস্থাপনা নিশ্চিত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত ও সুপারিশ তুলে ধরেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার গুণগত মান বজায় রাখা, পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা এবং সব ধরনের অনিয়ম ও অসদুপায়ের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণে বাউবি বদ্ধপরিকর।

কর্তৃপক্ষের মতে, শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখার পাশাপাশি ন্যায়সঙ্গত মূল্যায়ন ব্যবস্থা নিশ্চিত করার মাধ্যমেই মানসম্মত ও গ্রহণযোগ্য উচ্চশিক্ষার পরিবেশ প্রতিষ্ঠা করা সম্ভব।

সভায় প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম এবং সংশ্লিষ্ট কমিটির সদস্য-সচিব ও পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ হাবিবুল্যাহ মাহামুদসহ শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

অসদুপায় অবলম্বনের অভিযোগে বাউবির ৪০ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ