নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা মুজাহিদুল ইসলাম বুলবুল হত্যার ঘটনায় কথিত কিশোর অপরাধী দল ‘সিফাত বাহিনীর’ প্রধান শেখ সিফাতসহ নয়জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন। আটক ব্যক্তিদের মধ্যে ‘সিফাত বাহিনীর’ অন্যতম সদস্য হোয়াইট জুম্মন ও তিনজন নারী রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
এর আগে বুলবুল হত্যার প্রতিবাদে শুক্রবার সকাল ৯টার দিকে বন্দরের মদনপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ইসলামী যুব আন্দোলনের নেতা-কর্মীরা। প্রায় দেড় ঘণ্টা পর বেলা পৌনে ১১টার দিকে অবরোধ তুলে নেওয়া হয়। এতে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
গত বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে বন্দরের সালেহনগর এলাকায় হামলার শিকার হন মুজাহিদুল ইসলাম বুলবুল (৩৫)। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের বন্দর থানা পশ্চিম শাখার যুগ্ম সম্পাদক ছিলেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি মুফতি মাছুম বিল্লাহর দাবি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বুলবুলের গ্যারেজে হামলা ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলার জের ধরে সিফাত ও তার সহযোগীরা তার ওপর হামলা চালায়।
তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং এতে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে বলে জানিয়েছে পুলিশ। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন