কক্সবাজারের উখিয়ার সীমান্তবর্তী পালংখালী এলাকায় মাদক ও অন্যান্য অপরাধ দমনে রাতভর অভিযান ও চেকপোস্ট কার্যক্রম চালিয়েছে পুলিশ। এ সময় বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্তসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার পাঁচজনের মধ্যে একজন জিআর ওয়ারেন্টভুক্ত, একজন সিআর ওয়ারেন্টভুক্ত, একজন দুটি মামলার আসামি এবং একজন মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত ব্যক্তি রয়েছেন।
অভিযান শেষে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করা হয়। তবে গ্রেপ্তার ব্যক্তিদের একজন হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তার ছবি সংগ্রহ করা সম্ভব হয়নি।
পুলিশ জানিয়েছে, সীমান্তবর্তী পালংখালী এলাকায় মাদকসহ বিভিন্ন ধরনের অপরাধ নিয়ন্ত্রণে টহল ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ সড়কের পাশাপাশি সন্দেহজনক ব্যক্তি ও যানবাহনের চলাচলের ওপরও বাড়তি নজরদারি রাখা হচ্ছে।
উখিয়া থানার ওসি আতিকুর রহমান বলেন, মাদকসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার এবং সীমান্তবর্তী এলাকায় সন্দেহজনক চলাচলের ওপর নজরদারি আরও জোরদার করা হবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন