ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির নবনিযুক্ত স্থায়ী কমিটির চার সদস্যের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির নবনিযুক্ত স্থায়ী কমিটির চার সদস্যের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দলের জাতীয় স্থায়ী কমিটিতে নবনিযুক্ত চার সদস্য রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম ডোনার ও ইসমাইল জবিহ উল্লাহ।

মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, সাক্ষাতে নবনিযুক্ত চার স্থায়ী কমিটির সদস্যের পাশাপাশি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।

এর আগে মঙ্গলবার সকালে নবনিযুক্ত চার নেতা রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় তারা দুই নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।

গত ১৫ আগস্ট বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম ডোনার ও ইসমাইল জবিহ উল্লাহকে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনয়ন দেন।

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক কার্যক্রমে আরও গতিশীলতা আনতে তাদের বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে অন্তর্ভুক্ত করা হয়। নতুন সদস্যরা নিজেদের অভিজ্ঞতা, মেধা ও বিচক্ষণতার মাধ্যমে দল ও জনগণের স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করছে বিএনপি।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির নবনিযুক্ত স্থায়ী কমিটির চার সদস্যের সাক্ষাৎ

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দলের জাতীয় স্থায়ী কমিটিতে নবনিযুক্ত চার সদস্য রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম ডোনার ও ইসমাইল জবিহ উল্লাহ।

মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, সাক্ষাতে নবনিযুক্ত চার স্থায়ী কমিটির সদস্যের পাশাপাশি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।

এর আগে মঙ্গলবার সকালে নবনিযুক্ত চার নেতা রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় তারা দুই নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।

গত ১৫ আগস্ট বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম ডোনার ও ইসমাইল জবিহ উল্লাহকে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনয়ন দেন।

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক কার্যক্রমে আরও গতিশীলতা আনতে তাদের বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে অন্তর্ভুক্ত করা হয়। নতুন সদস্যরা নিজেদের অভিজ্ঞতা, মেধা ও বিচক্ষণতার মাধ্যমে দল ও জনগণের স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করছে বিএনপি।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ