ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

কালীগঞ্জে ইউনিয়ন ছাত্রদল নেতা বহিষ্কৃত

ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

কালিগঞ্জ প্রতিনিধি
কালিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬

ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

গাজীপুরের কালীগঞ্জে ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জাঙ্গালিয়া ইউনিয়ন ছাত্রদলের ধর্মবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মারুফকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কালীগঞ্জ উপজেলা শাখার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রোববার সকাল থেকেই আব্দুল্লাহ আল মারুফের ইয়াবা সেবনের একটি ভিডিও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তাকে মাদক গ্রহণ করতে দেখা যায়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় জনমনে ও রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া ও সমালোচনার সৃষ্টি হয়।

পরে বিষয়টি ছাত্রদলের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের নজরে আসে। এরপর আব্দুল্লাহ আল মারুফের বিরুদ্ধে তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।

কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে তাকে সংগঠন থেকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

গাজীপুরের কালীগঞ্জে ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জাঙ্গালিয়া ইউনিয়ন ছাত্রদলের ধর্মবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মারুফকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কালীগঞ্জ উপজেলা শাখার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রোববার সকাল থেকেই আব্দুল্লাহ আল মারুফের ইয়াবা সেবনের একটি ভিডিও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তাকে মাদক গ্রহণ করতে দেখা যায়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় জনমনে ও রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া ও সমালোচনার সৃষ্টি হয়।

পরে বিষয়টি ছাত্রদলের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের নজরে আসে। এরপর আব্দুল্লাহ আল মারুফের বিরুদ্ধে তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।

কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে তাকে সংগঠন থেকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ