নারায়ণগঞ্জ, ১৪ আগস্ট: নারায়ণগঞ্জের বন্দরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সন্ত্রাসবিরোধী আইনে করা পৃথক মামলায় দুই যুবলীগকর্মীকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ।
শুক্রবার (১৪ আগস্ট) সকালে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৭টা ৩৫ মিনিটের দিকে উপজেলার ফুলহর এলাকা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত একটি মামলায় মো. আমজাদ হোসেন (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, তিনি মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের বন্দর থানা শাখার সাংগঠনিক সম্পাদক এবং যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।
অন্যদিকে, সকাল সাড়ে ১০টার দিকে ফরাজীকান্দা বাজার এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় মো. সুজন মীর (৩৮) নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, সুজন মীরও যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন