মোঃ রিপন শেখ, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
বরিশাল-ঢাকা মহাসড়কের মুকসুদপুর উপজেলার দিনাগর এলাকায় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় রেজাউল আলম (৪৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দিনাগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রেজাউল আলম মুকসুদপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের বনগ্রাম গ্রামের আতিয়ার রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার মহাসড়কের দিনাগর এলাকায় মোটরসাইকেলযোগে যাওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। দুর্ঘটনার পর ঘাতক গাড়িটি দ্রুত পালিয়ে যায়।
খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
ভাঙ্গা হাইওয়ে থানার এসআই আজাদ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে রেজাউল আলমকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর ঘাতক গাড়িটি পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন