ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুড়ো বয়সে ভীমরতি হয়েছে অলি আহমদের: ফজলুর রহমান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৬

বুড়ো বয়সে ভীমরতি হয়েছে অলি আহমদের: ফজলুর রহমান
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি পদে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে নিয়ে কড়া মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের বিএনপির সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে অলি আহমদের রাষ্ট্রপতি প্রার্থী হওয়া প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, অলি আহমদ ‘বুড়ো বয়সে ভীমরতি’ রোগে ভুগছেন।

ফজলুর রহমান বলেন, ‘কিছু বেইমান থাকবে, যারা পট পরিবর্তন করবে, পক্ষ পরিবর্তন করবে। আমি ওই অবস্থানে এখন অলি আহমদ সাহেবকে দেখি। এর বেশি তাকে অপমান করে কোনো কথা বলতে চাই না। ওই যে বুড়ো বয়সে ভীমরতি যাকে বলা হয়, উনি সেই রোগে ভুগছেন।’

জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) অলি আহমদকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করা প্রসঙ্গে সাংবাদিকের প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, ‘অলি আহমদ সাহেবের মতো লোক যদি মেন্টালি ডিস্টার্ব না হইতো, ক্লিয়ারলি বুঝে-শুনে একটা লোক রাষ্ট্রপতি ক্যান্ডিডেট হচ্ছে, যার পাশ করার কোনো সম্ভাবনা নাই।’

এর ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, ‘তাদের (জামায়াতের ১১ দলীয় জোট) সর্বোচ্চ ভোট হবে ৭৬ বা ৭৫। আর অপরদিকে ভোটের সংখ্যা আছে ২২৫। কাজেই এই লোকটার যদি ভীমরতি না ধরে থাকে, তাহলে তো তার রাষ্ট্রপতি ক্যান্ডিডেট হওয়ার কথা না।’

অলি আহমদ সম্পর্কে আরও কড়া মন্তব্য করে ফজলুর রহমান বলেন, ‘তাকে এখন আর আমি মুক্তিযুদ্ধের কেউ মনে করি না।’

এদিকে বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য দুজন মনোনয়নপত্র গ্রহণ করেছেন, তারা কার জন্য মনোনয়ন নিয়েছেন এমন প্রশ্নের জবাবে ফজলুর রহমান বলেন, ‘এটা বলার সময় এখনো আসে নাই।’

তিনি বলেন, ‘যদিও অনেকে বলে যে তারুণ্যের প্রতীক আমাদের প্রধানমন্ত্রী। কিন্তু উনি এখন আর তারুণ্যের প্রতীক না, উনি অভিজ্ঞতার প্রতীক। কাজেই উনার ওপরেই দায়িত্ব দেওয়া হয়েছে স্থায়ী কমিটির পক্ষ থেকে। উনি নির্ভুলভাবে, নির্ভীক হৃদয়ে সঠিক সিদ্ধান্তটা সঠিক সময়ে নেবেন।’

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বুড়ো বয়সে ভীমরতি হয়েছে অলি আহমদের: ফজলুর রহমান

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ