ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

দিল্লির আন্তর্জাতিক সম্মেলনে বাকৃবির ৫ শিক্ষার্থীর ৫ গবেষণাপত্র

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৬

দিল্লির আন্তর্জাতিক সম্মেলনে বাকৃবির ৫ শিক্ষার্থীর ৫ গবেষণাপত্র
ছবি: সংগৃহীত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের এনিমেল ওয়েলফেয়ার ল্যাবের পাঁচ শিক্ষার্থী ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছেন। ইন্টারন্যাশনাল সোসাইটি অব অ্যাপ্লাইড এথোলজি (আইএসএই) আয়োজিত ৫৯তম ইন্টারন্যাশনাল কনফারেন্সে তারা প্রাণিকল্যাণ বিষয়ে পাঁচটি পৃথক গবেষণাপত্র উপস্থাপন করবেন।

মঙ্গলবার (১১ আগস্ট) নয়াদিল্লি থেকে বিষয়টি নিশ্চিত করেন সম্মেলনে অংশ নেওয়া বাকৃবির শিক্ষার্থী ডা. আশিকুর রহমান কৌশিক।

১০ আগস্ট শুরু হওয়া এ আন্তর্জাতিক সম্মেলন চলবে আগামী ১৪ আগস্ট পর্যন্ত। সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের গবেষক, শিক্ষক ও প্রাণিকল্যাণ বিষয়ক পেশাজীবীরা অংশ নিয়েছেন। এরই মধ্যে বাকৃবির পাঁচ শিক্ষার্থী তাদের গবেষণার মাধ্যমে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন।

অংশগ্রহণকারী শিক্ষার্থীরা হলেন ডা. সোলেমা আক্তার শান্তা, ডা. সিয়াম আহমেদ, ডা. আশিকুর রহমান কৌশিক, ডা. তাসনিম বিনতে হাসান ও ডা. তাজিন খন্দকার। দলটির নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের অধ্যাপক এবং এনিমেল ওয়েলফেয়ার ল্যাবের প্রধান অধ্যাপক ড. এম. আরিফুল ইসলাম। তিনি গবেষণাপত্রগুলোর করেসপন্ডিং অথর হিসেবেও দায়িত্ব পালন করছেন।

সম্মেলনে অংশ নেওয়ার জন্য দলটির সদস্যরা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে রেজিস্ট্রেশন ফি ও ট্রাভেল গ্র্যান্ট পেয়েছেন। সংশ্লিষ্টরা মনে করছেন, আন্তর্জাতিক পর্যায়ের এমন সম্মেলনে গবেষণাপত্র উপস্থাপনের সুযোগ বাকৃবির প্রাণিকল্যাণ গবেষণার সক্ষমতা ও গ্রহণযোগ্যতার গুরুত্বপূর্ণ স্বীকৃতি।

ডা. আশিকুর রহমান কৌশিক বলেন, আন্তর্জাতিক পর্যায়ের এ সম্মেলনে অংশ নেওয়ার সুযোগ তার জন্য অত্যন্ত গৌরবের। বিশ্বের প্রায় ৪০টি দেশ থেকে ১২৩ জন আন্তর্জাতিক প্রতিনিধি এতে অংশ নিয়েছেন। এমন একটি বৈশ্বিক আয়োজনে বাংলাদেশ ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করতে পেরে তিনি গর্বিত।

তিনি আরও বলেন, সম্মেলনে বিশ্বের বিভিন্ন প্রান্তের গবেষকদের কাজ, প্রাণিকল্যাণের আধুনিক ধারণা, প্রযুক্তিগত অগ্রগতি ও গবেষণার নতুন দিক সম্পর্কে জানার সুযোগ হয়েছে। এ অভিজ্ঞতা তার গবেষণার জ্ঞান ও দৃষ্টিভঙ্গিকে আরও বিস্তৃত করবে এবং ভবিষ্যতে প্রাণিকল্যাণ বিষয়ে আন্তর্জাতিক মানের গবেষণায় কাজ করতে অনুপ্রেরণা জোগাবে।

বিশ্বের বিভিন্ন দেশের প্রাণিকল্যাণ বিষয়ক গবেষক, শিক্ষক ও পেশাজীবীদের অন্যতম বড় এই সম্মেলনে বাকৃবির পাঁচ শিক্ষার্থীর গবেষণাপত্র উপস্থাপনের সুযোগকে বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাদের অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের প্রাণিকল্যাণ বিষয়ক গবেষণাও আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও দৃশ্যমান হচ্ছে বলে মনে করছেন তারা।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

দিল্লির আন্তর্জাতিক সম্মেলনে বাকৃবির ৫ শিক্ষার্থীর ৫ গবেষণাপত্র

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ