ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

পিজিআর সদস্যকে গালির অভিযোগ ভিত্তিহীন, স্বপদে রহিম ভূঁইয়া

ছবি: প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়ার বিরুদ্ধে স্পেশাল সিকিউরিটি ফোর্সের (পিজিআর) এক সদস্যকে গালিগালাজের অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি। অভিযোগটি যাচাই-বাছাইয়ে ভিত্তিহীন প্রমাণিত হওয়ায় তাকে পুনরায় একই পদে মনোনীত করেছে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।

দলীয় সূত্র জানায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি সংবাদমাধ্যমে আব্দুর রহিম ভূঁইয়ার বিরুদ্ধে পিজিআর সদস্যকে অশালীন ভাষায় গালিগালাজের অভিযোগ ছড়িয়ে পড়ে। বিষয়টি নজরে আসার পর ছাত্রদল কেন্দ্রীয় সংসদ অভিযোগটি গুরুত্বের সঙ্গে যাচাই করে।

যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট দায়িত্বশীলরা অভিযোগটির কোনো সত্যতা বা ভিত্তি খুঁজে পাননি বলে দলীয় সূত্রে জানা গেছে। এরপরই আব্দুর রহিম ভূঁইয়াকে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে পুনরায় দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সংসদ।

এদিকে অভিযোগটি ভিত্তিহীন প্রমাণিত হওয়ার পর তার পুনর্বহালের দাবিতে সরব হয়ে ওঠেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের তৃণমূলের নেতাকর্মীরা। তাদের দাবি ছিল, মাঠপর্যায়ে সংগঠনকে সক্রিয় রাখা এবং নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে রহিম ভূঁইয়ার ভূমিকা রয়েছে।

তৃণমূল নেতাকর্মীদের দাবির পরিপ্রেক্ষিতেই কেন্দ্রীয় সংসদ তাকে পুনরায় দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

দক্ষিণ ছাত্রদলের একাধিক নেতা জানান, আব্দুর রহিম ভূঁইয়া দীর্ঘদিন ধরে মাঠের রাজনীতিতে সক্রিয়। বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তার ভূমিকা রয়েছে। তার বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা না মেলায় পুনরায় দায়িত্ব দেওয়ার সিদ্ধান্তে নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ফিরেছে।

নেতাকর্মীদের প্রত্যাশা, রহিম ভূঁইয়ার নেতৃত্বে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি সংগঠনের অভ্যন্তরীণ ঐক্য ও শৃঙ্খলা ধরে রেখে আগামী দিনের রাজনৈতিক কর্মসূচিতে নেতাকর্মীদের আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করা সম্ভব হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

পিজিআর সদস্যকে গালির অভিযোগ ভিত্তিহীন, স্বপদে রহিম ভূঁইয়া

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ