ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

রূপগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৯ আগস্ট) রাত পৌনে বারোটার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মঙ্গলখালী গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

সোমবার বিকেলে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন— মঙ্গলখালী গ্রামের মৃত কাশেম মিয়ার ছেলে মো. সাইদুর রহমান (৪৫), একই গ্রামের মৃত হাসুমুদ্দিনের ছেলে ইব্রাহিম কসাই (৪০) এবং ব্রাহ্মণগাঁও এলাকার মনির মিয়ার ছেলে রাজন মিয়া (২৪)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নাজিমউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল মঙ্গলখালী গ্রামের একটি টিনশেড ঘরে অভিযান চালায়। ঘরের একটি কক্ষ থেকে উক্ত তিনজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪০০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

রূপগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৯ আগস্ট) রাত পৌনে বারোটার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মঙ্গলখালী গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

সোমবার বিকেলে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন— মঙ্গলখালী গ্রামের মৃত কাশেম মিয়ার ছেলে মো. সাইদুর রহমান (৪৫), একই গ্রামের মৃত হাসুমুদ্দিনের ছেলে ইব্রাহিম কসাই (৪০) এবং ব্রাহ্মণগাঁও এলাকার মনির মিয়ার ছেলে রাজন মিয়া (২৪)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নাজিমউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল মঙ্গলখালী গ্রামের একটি টিনশেড ঘরে অভিযান চালায়। ঘরের একটি কক্ষ থেকে উক্ত তিনজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪০০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ