ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬

খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
ছবি: সংগৃহীত

এসএসসি ও সমমান পরীক্ষার ফল নিয়ে অসন্তুষ্ট শিক্ষার্থীদের জন্য বড় পরিবর্তনের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এখন থেকে খাতা শুধু পুনর্নিরীক্ষণ নয়, আবেদন করলে তা সম্পূর্ণভাবে পুনর্মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন তিনি।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।

ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, পরীক্ষায় ভালো করার প্রস্তুতি থাকা সত্ত্বেও অনেক সময় শিক্ষার্থীরা আশানুরূপ ফলাফল পায় না। এ কারণে ফল নিয়ে কোনো শিক্ষার্থীর আপত্তি থাকলে পুনর্মূল্যায়নের সুযোগ দেওয়া হবে।

তিনি বলেন, ‘বোর্ডের ১৯৯৮ সালের আইন অনুযায়ী খাতা পরিদর্শনের কোনো ব্যবস্থা ছিল না। বর্তমানে আমরা এটি পরিবর্তন করেছি।’

শিক্ষামন্ত্রী আরও বলেন, যেসব শিক্ষার্থী পুনঃপরীক্ষণের জন্য আবেদন করবে, তাদের খাতা সম্পূর্ণভাবে পরীক্ষা করা হবে। খাতা মূল্যায়নের ক্ষেত্রে কোথাও কোনো ভুলত্রুটি পাওয়া গেলে তা সংশোধনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এর ফলে ফলাফল নিয়ে অসন্তুষ্ট শিক্ষার্থীরা আগের তুলনায় আরও কার্যকরভাবে নিজেদের খাতা পুনর্মূল্যায়নের সুযোগ পাবে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, সোমবার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

এস.আর 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

এসএসসি ও সমমান পরীক্ষার ফল নিয়ে অসন্তুষ্ট শিক্ষার্থীদের জন্য বড় পরিবর্তনের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এখন থেকে খাতা শুধু পুনর্নিরীক্ষণ নয়, আবেদন করলে তা সম্পূর্ণভাবে পুনর্মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন তিনি।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।

ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, পরীক্ষায় ভালো করার প্রস্তুতি থাকা সত্ত্বেও অনেক সময় শিক্ষার্থীরা আশানুরূপ ফলাফল পায় না। এ কারণে ফল নিয়ে কোনো শিক্ষার্থীর আপত্তি থাকলে পুনর্মূল্যায়নের সুযোগ দেওয়া হবে।

তিনি বলেন, ‘বোর্ডের ১৯৯৮ সালের আইন অনুযায়ী খাতা পরিদর্শনের কোনো ব্যবস্থা ছিল না। বর্তমানে আমরা এটি পরিবর্তন করেছি।’

শিক্ষামন্ত্রী আরও বলেন, যেসব শিক্ষার্থী পুনঃপরীক্ষণের জন্য আবেদন করবে, তাদের খাতা সম্পূর্ণভাবে পরীক্ষা করা হবে। খাতা মূল্যায়নের ক্ষেত্রে কোথাও কোনো ভুলত্রুটি পাওয়া গেলে তা সংশোধনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এর ফলে ফলাফল নিয়ে অসন্তুষ্ট শিক্ষার্থীরা আগের তুলনায় আরও কার্যকরভাবে নিজেদের খাতা পুনর্মূল্যায়নের সুযোগ পাবে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, সোমবার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

এস.আর 

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ