নারায়ণগঞ্জ, ৯ আগস্ট: নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও পুলিশের কার্যক্রম আরও গতিশীল করতে বন্দর থানা পুলিশকে দুটি পিকআপ ভ্যান উপহার দিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।
রোববার (৯ আগস্ট) দুপুর ২টার দিকে বন্দর থানায় আয়োজিত এক অনুষ্ঠানে সংসদ সদস্যের পক্ষে তাঁর রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা পিকআপ ভ্যান দুটির চাবি থানার কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন।
অনুষ্ঠানে আবুল কাউসার আশা বলেন, “নারায়ণগঞ্জের এসপি সাহেব অনেক দক্ষ ও বিনয়ী মানুষ। এটি কোনো অনুদান নয়, দুটি গাড়ি উপহার দেওয়া হয়েছে। বন্দর থানা পুলিশ যাতে আরও ভালোভাবে দায়িত্ব পালন করতে পারে, সে বিষয়টি বিবেচনায় নিয়ে মাননীয় সংসদ সদস্য আবুল কালাম মহোদয় এ উপহার দিয়েছেন।”
তিনি আরও বলেন, থানায় পুলিশের গাড়ির সংকট রয়েছে। প্রয়োজনের তুলনায় গাড়ি কম থাকায় দায়িত্ব পালন করতে পুলিশকে নানা সমস্যার মুখে পড়তে হয়। নতুন দুটি পিকআপ ভ্যান পাওয়ায় থানার গাড়ির সংখ্যা বাড়বে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের কার্যক্রম আরও গতিশীল হবে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, “থানা পুলিশের অনেক গাড়ি সংকট রয়েছে। থানায় পর্যাপ্ত গাড়ি থাকলে দায়িত্ব পালন করা সহজ হয়। গ্রামে-গঞ্জে পুলিশি টহল বাড়ানো যাবে। আজ আমরা দুটি গাড়ি অনুদান হিসেবে পেয়েছি। এতে থানা পুলিশের গাড়ির সংখ্যা বাড়বে এবং পুলিশের টহল কার্যক্রম আরও জোরদার করা সম্ভব হবে।”
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সবসময় প্রস্তুত রয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশের জনবল ও সক্ষমতা কাজে লাগানো হবে।
অনুষ্ঠানে আবুল কাউসার আশা আরও বলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম অত্যন্ত আন্তরিক। তাঁর সঙ্গে রাজনৈতিক সচিব হিসেবে তিনিও চান বন্দর উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকুক। ভবিষ্যতে প্রয়োজন হলে আরও গাড়ি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান।
এ সময় বন্দর থানা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুলিশ ও সাধারণ মানুষের পাশে থেকে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করায় সংসদ সদস্য ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান পুলিশ কর্মকর্তারা।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন