নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় আব্দুল মান্নান (৩৮) নামে এক পিকআপচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৯ আগস্ট) সকালে উপজেলার ধামগড় ইউনিয়নের গোকুলদাসের বাগ টিনের মসজিদ এলাকার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
আব্দুল মান্নান ওই এলাকার আবুল কাশেমের ছেলে। তিনি পেশায় পিকআপচালক ছিলেন। তার ১৮ বছর বয়সী একটি মেয়ে ও ১৫ বছর বয়সী একটি ছেলে রয়েছে।
নিহতের স্ত্রী নাসিমা জানান, সকালে তিনি স্বামীকে ঘরে রেখে কিছু সময়ের জন্য বাইরে যান। প্রায় আধা ঘণ্টা পর বাড়িতে ফিরে এসে ঘরের ভেতর থেকে কোনো সাড়া পাচ্ছিলেন না। পরে স্থানীয়দের সহায়তায় ঘরে গিয়ে স্বামীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে বন্দর থানাধীন ধামগড় পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। পরে প্রাথমিক আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
ধামগড় পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ফজলুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আব্দুল মান্নানের মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন