ফরিদপুরের সদরপুরে অজ্ঞাত একটি অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিজয় দাস (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে।
রোববার (৯ আগস্ট) দুপুর ১২টা ১০ মিনিটের দিকে উপজেলার সদরপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাড়ে সাত রশি গ্রামের আয়নালের মোড় এলাকায় ভাঙ্গা-বগাইল থেকে সদরপুরগামী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিজয় দাস সদরপুর উপজেলার রাজাপুর ইউনিয়নের চিত্তরঞ্জন দাসের ছেলে।
স্থানীয়রা জানান, বিজয় মোটরসাইকেল চালিয়ে ভাঙ্গা থেকে সদরপুরের দিকে যাচ্ছিল। পথে আয়নালের মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন বিজয়।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সদরপুর বিশ্ব জাকের মঞ্জিল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বিজয়কে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার খবর পেয়ে সদরপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পরে নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন