হরমুজ প্রণালিতে নতুন একটি সামুদ্রিক রুট স্থাপনের বিষয়ে ওমানের সঙ্গে ইরানের আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তবে নতুন রুট নির্ধারণের অর্থ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া নয় বলেও স্পষ্ট করেছেন তিনি।
রোববার (৯ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আরাগচি বলেন, হরমুজ প্রণালির মধ্য দিয়ে বর্তমানে ব্যবহৃত রুটগুলো নতুন রুট দিয়ে প্রতিস্থাপনের বিষয়ে কাজ চলছে। এ নিয়ে ইরান ও ওমানের বিশেষজ্ঞরা ইতোমধ্যে রুটের মানচিত্র তৈরির কাজ করছেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন সামুদ্রিক রুট নির্ধারণের বিষয়টি হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার সিদ্ধান্ত নয়। প্রণালিটি আবার চালু করতে আরও কয়েকটি শর্ত পূরণ করতে হবে। এসব শর্ত মধ্যস্থতাকারীদের মাধ্যমে সংশ্লিষ্ট পক্ষগুলোকে জানানো হয়েছে বলেও জানান তিনি।
ওমানের সঙ্গে চলমান আলোচনাকে সম্পূর্ণ কারিগরি ও আইনি প্রক্রিয়া হিসেবে উল্লেখ করেন আরাগচি। তার ভাষ্য অনুযায়ী, ১৯৬৮ সালে প্রথম নির্ধারণ করা সামুদ্রিক রুটগুলো বর্তমান পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন করে নির্ধারণের কাজ চলছে।
সাম্প্রতিক যুদ্ধের কারণে বিদ্যমান রুটগুলোতে পরিবর্তনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ইরান ও ওমানের বিশেষজ্ঞরা বিষয়টি নিয়ে কাজ করছেন। নতুন রুট চূড়ান্ত হওয়ার পর হরমুজ প্রণালি পুনরায় চালু হলে সেগুলোই ব্যবহার করা হবে।
সূত্র: আল-জাজিরা

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন