ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ঈদে মিলাদুন্নবীতে আমিরাতে টানা ৩ দিনের ছুটি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬

ঈদে মিলাদুন্নবীতে আমিরাতে টানা ৩ দিনের ছুটি
ছবি: সংগৃহীত

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি ও বেসরকারি খাতে ছুটি ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। আগামী ২৮ আগস্ট শুক্রবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশটিতে ছুটি পালন করা হবে।

ছুটির ঘোষণার ফলে যেসব প্রতিষ্ঠানে শনিবার ও রোববার সাপ্তাহিক ছুটি থাকে, সেসব প্রতিষ্ঠানের কর্মীরা টানা তিন দিনের ছুটি ভোগ করবেন। তবে শারজাহ প্রদেশের সরকারি কর্মচারীদের ক্ষেত্রে পরিস্থিতি কিছুটা ভিন্ন। সেখানে শুক্রবার নিয়মিত সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় তারা এ ছুটির সঙ্গে অতিরিক্ত কোনো দিন পাচ্ছেন না।

মুসলিম সম্প্রদায়ের কাছে ১২ রবিউল আউয়াল দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ। প্রচলিত ইসলামী বর্ণনা অনুযায়ী, এই দিনে মহানবী হজরত মুহম্মদ (সা.) জন্মগ্রহণ করেন এবং একই দিনে তাঁর ওফাত হয়। দিনটি মুসলিম উম্মাহর কাছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে পরিচিত।

প্রায় দেড় হাজার বছর আগে আরবের মক্কা নগরীতে মা আমিনার কোল আলো করে জন্মগ্রহণ করেন মহানবী হজরত মুহম্মদ (সা.)। তাঁর আগমনের আগে আরব সমাজে নানা ধরনের অনাচার, কুসংস্কার, হানাহানি ও অরাজকতা বিরাজ করছিল। ইতিহাসে সেই সময়কে ‘আইয়ামে জাহেলিয়াত’ নামে অভিহিত করা হয়।

সে সময় আরবের মানুষ বিভিন্ন মূর্তির উপাসনা করত এবং গোত্রে গোত্রে সংঘাত ছিল নিত্যদিনের ঘটনা। সামাজিক অবক্ষয় ও অরাজকতায় পুরো অঞ্চল বিপর্যস্ত হয়ে পড়েছিল।

মানবজাতিকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে মহান আল্লাহ তায়ালা হজরত মুহম্মদ (সা.)-কে রাসুল হিসেবে প্রেরণ করেন। তিনি মানুষকে একত্ববাদের শিক্ষা দেন এবং ন্যায়, সাম্য, মানবতা ও শান্তির পথে আহ্বান জানান।

প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়। সংযুক্ত আরব আমিরাতেও এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি ও ধর্মীয় আয়োজন হয়ে থাকে।

বিষয় : ঈদে মিলাদুন্নবী সংযুক্ত আরব আমিরাত ২৮ আগস্ট ছুটি

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ঈদে মিলাদুন্নবীতে আমিরাতে টানা ৩ দিনের ছুটি

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি ও বেসরকারি খাতে ছুটি ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। আগামী ২৮ আগস্ট শুক্রবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশটিতে ছুটি পালন করা হবে।

ছুটির ঘোষণার ফলে যেসব প্রতিষ্ঠানে শনিবার ও রোববার সাপ্তাহিক ছুটি থাকে, সেসব প্রতিষ্ঠানের কর্মীরা টানা তিন দিনের ছুটি ভোগ করবেন। তবে শারজাহ প্রদেশের সরকারি কর্মচারীদের ক্ষেত্রে পরিস্থিতি কিছুটা ভিন্ন। সেখানে শুক্রবার নিয়মিত সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় তারা এ ছুটির সঙ্গে অতিরিক্ত কোনো দিন পাচ্ছেন না।

মুসলিম সম্প্রদায়ের কাছে ১২ রবিউল আউয়াল দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ। প্রচলিত ইসলামী বর্ণনা অনুযায়ী, এই দিনে মহানবী হজরত মুহম্মদ (সা.) জন্মগ্রহণ করেন এবং একই দিনে তাঁর ওফাত হয়। দিনটি মুসলিম উম্মাহর কাছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে পরিচিত।

প্রায় দেড় হাজার বছর আগে আরবের মক্কা নগরীতে মা আমিনার কোল আলো করে জন্মগ্রহণ করেন মহানবী হজরত মুহম্মদ (সা.)। তাঁর আগমনের আগে আরব সমাজে নানা ধরনের অনাচার, কুসংস্কার, হানাহানি ও অরাজকতা বিরাজ করছিল। ইতিহাসে সেই সময়কে ‘আইয়ামে জাহেলিয়াত’ নামে অভিহিত করা হয়।

সে সময় আরবের মানুষ বিভিন্ন মূর্তির উপাসনা করত এবং গোত্রে গোত্রে সংঘাত ছিল নিত্যদিনের ঘটনা। সামাজিক অবক্ষয় ও অরাজকতায় পুরো অঞ্চল বিপর্যস্ত হয়ে পড়েছিল।

মানবজাতিকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে মহান আল্লাহ তায়ালা হজরত মুহম্মদ (সা.)-কে রাসুল হিসেবে প্রেরণ করেন। তিনি মানুষকে একত্ববাদের শিক্ষা দেন এবং ন্যায়, সাম্য, মানবতা ও শান্তির পথে আহ্বান জানান।

প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়। সংযুক্ত আরব আমিরাতেও এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি ও ধর্মীয় আয়োজন হয়ে থাকে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ