ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মাদক ব্যবসায় বাধা দেওয়ার ‘মূল্য’, ছুরিকাঘাতে প্রাণ গেল ডালিমের

মোঃ তোফাজ্জল হোসেন শান্ত
মোঃ তোফাজ্জল হোসেন শান্ত
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬

মাদক ব্যবসায় বাধা দেওয়ার ‘মূল্য’, ছুরিকাঘাতে প্রাণ গেল ডালিমের
ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া এলাকায় ছুরিকাঘাতে গুরুতর আহত ডালিম (৩৬) নামে এক ব্যক্তির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। স্থানীয়ভাবে মাদক ব্যবসায় বাধা দেওয়াকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন নিহতের পরিবারের সদস্যরা। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

নিহত ডালিম বন্দর উপজেলার আলীশাহরদি এলাকার মৃত জসীমউদ্দীনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৫ আগস্ট) রাত প্রায় ১১টার দিকে কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়ি সংলগ্ন শুভকরদী এলাকায় ডালিমের ওপর হামলার ঘটনা ঘটে। দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোর ৫টা ২১ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের পরিবারের দাবি, এলাকায় মাদক বিক্রির প্রতিবাদ ও বাধা দেওয়ায় দীর্ঘদিন ধরে কয়েকজনের সঙ্গে ডালিমের বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরেই হাবিব (২০) নামে এক যুবক তাকে ছুরিকাঘাত করেন। পরিবারের আরও অভিযোগ, এ ঘটনায় রিয়ান নামে আরেক ব্যক্তির নির্দেশনা ছিল এবং অভিযুক্তরা এলাকার পরিচিত মাদক কারবারিদের সঙ্গে সম্পৃক্ত।

তবে পরিবারের এসব অভিযোগের সত্যতা সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি পুলিশ।

বর্তমানে ডালিমের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে।

এ ঘটনার পর কলাগাছিয়া ও আশপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিহতের স্বজনরা হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

মাদক ব্যবসায় বাধা দেওয়ার ‘মূল্য’, ছুরিকাঘাতে প্রাণ গেল ডালিমের

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ