ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শ্যামনগরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির গণমিছিল ও সমাবেশ

জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে শ্যামনগর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে একটি গণমিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মাইক্রোস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. সোলাইমান কবির এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মো. আশেক এলাহী মুন্না

প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা-৪ আসনের বিএনপির নেতা ড. মনিরুজ্জামান মনির বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধকে আরও সুদৃঢ় করার প্রেরণা জোগায়। তিনি বলেন, দেশ গঠনে তরুণ সমাজকে ইতিবাচক ভূমিকা পালন করতে হবে এবং দেশের শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় সবাইকে সচেতন থাকতে হবে।

তিনি আরও বলেন, জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করাই জুলাই চেতনার অন্যতম শিক্ষা। জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতান্ত্রিক সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই আন্দোলনের আদর্শ ধারণ করে সব ধরনের বিভেদ ভুলে দেশ, সমাজ ও মানুষের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমজাদ হোসেন, শহীদুজ্জামান শহীদ, কাশেম মোড়ল, আজিজুল হক, গাজী শাহ আলমসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রতিনিধিরা।

বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, ন্যায়বোধ ও গণতান্ত্রিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে সামাজিক সম্প্রীতি, উন্নয়ন কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণ এবং একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।

সমাবেশ শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। তাঁদের আত্মত্যাগের চেতনা ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতারা।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

শ্যামনগরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির গণমিছিল ও সমাবেশ

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ