ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

‘ময়না ছলাৎ ছলাৎ’ খ্যাত শিল্পী স্বাগত দে আর নেই

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬

‘ময়না ছলাৎ ছলাৎ’ খ্যাত শিল্পী স্বাগত দে আর নেই
ছবি: সংগৃহীত

বাংলা লোকসংগীতের জনপ্রিয় শিল্পী স্বাগত দে আর নেই। ‘ময়না ছলাৎ ছলাৎ’ গানের মাধ্যমে দুই বাংলার কোটি শ্রোতার হৃদয়ে জায়গা করে নেওয়া এই শিল্পী বুধবার (৫ আগস্ট) রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২ আগস্ট হঠাৎ ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হন স্বাগত দে। এরপর তাঁকে প্রথমে বারাসত সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে পরে একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

পশ্চিমবঙ্গের বারাসত নবপল্লীর বাসিন্দা স্বাগত দে দীর্ঘদিন ধরে ভাটিয়ালিসহ বাংলা লোকসংগীতের বিভিন্ন ধারায় গান পরিবেশন করে শ্রোতাদের ভালোবাসা অর্জন করেন। তবে ‘ময়না ছলাৎ ছলাৎ’ গানটি তাঁকে সবচেয়ে বেশি জনপ্রিয়তা এনে দেয়। আজও বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী বাংলা ভাষাভাষীদের কাছে গানটি সমানভাবে সমাদৃত।

শুধু ‘ময়না ছলাৎ ছলাৎ’ নয়, তাঁর কণ্ঠে গাওয়া ‘সোনা বন্ধু রে’ গানটিও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। সংগীতের পাশাপাশি অভিনয়েও নিজের উপস্থিতি জানান দিয়েছিলেন স্বাগত দে। আলোচিত ‘ভিঞ্চিদা’ চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছিলেন তিনি।

ব্যক্তিগত জীবনে স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে রেখে গেছেন এই শিল্পী। তাঁর মৃত্যুতে পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে শিল্পীকে স্মরণ করে সংগীতশিল্পী জোজো মুখোপাধ্যায় লিখেছেন, "তারাদের দেশে ভালো থেকো।" আর সংগীতশিল্পী রাঘব চট্টোপাধ্যায় লিখেছেন, "বিদায় স্বাগত। অসাধারণ এক শিল্পীকে অকালে হারালাম। অনেক ভালোবাসা।"

স্বাগত দে-র প্রয়াণে বাংলা লোকসংগীত হারাল তার এক পরিচিত ও জনপ্রিয় কণ্ঠকে, যার গান দীর্ঘদিন বেঁচে থাকবে শ্রোতাদের হৃদয়ে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

‘ময়না ছলাৎ ছলাৎ’ খ্যাত শিল্পী স্বাগত দে আর নেই

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ