জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সংক্ষিপ্ত বার্তা দিয়ে আলোচনায় এসেছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। তিনি সবাইকে ‘দ্বিতীয় স্বাধীনতা দিবসের’ শুভেচ্ছা জানিয়েছেন।
বুধবার (৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জুলাই বিজয়ের স্মৃতি তুলে ধরা একটি ফটোকার্ড প্রকাশ করেন তিশা। ছবিটির ক্যাপশনে তিনি লেখেন, ‘সবাইকে দ্বিতীয় স্বাধীনতা দিবসের শুভেচ্ছা...।’
পোস্টটি প্রকাশের পরপরই তা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। ভক্ত-অনুরাগীদের পাশাপাশি অসংখ্য নেটিজেন পোস্টটি শেয়ার করেন এবং বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া জানান। কেউ তার বার্তার প্রতি সমর্থন জানিয়েছেন, আবার কেউ বিষয়টি নিয়ে নিজেদের মতামত তুলে ধরেছেন।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের সময় নির্মিত মুজিব চলচ্চিত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী শেখ ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে অভিনয় করেছিলেন তিশা। পরবর্তীতে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর সেই অভিনয়কে কেন্দ্র করে বিভিন্ন সময়ে তাকে আলোচনা-সমালোচনার মুখোমুখি হতে হয়েছে।
তবে সাম্প্রতিক সময়ে এসব বিতর্কের বাইরে সমসাময়িক নানা বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের অবস্থান ও মতামত প্রকাশ করতে দেখা যাচ্ছে এই অভিনেত্রী।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন