ইসরাইল-গাজা যুদ্ধ নিয়ে প্রকাশিত একটি বিতর্কিত গানকে কেন্দ্র করে সমালোচনার মুখে শেষ পর্যন্ত লন্ডনের ওয়েস্ট এন্ডের বিখ্যাত মিউজিক্যাল ‘জিসাস ক্রাইস্ট সুপারস্টার’-এর প্রযোজনা থেকে সরে দাঁড়িয়েছেন ব্রিটিশ পপ তারকা বয় জর্জ।
৬৫ বছর বয়সী এই শিল্পীর ব্যবস্থাপক পল কেমসলি সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, লন্ডনের প্যালাডিয়ামে মঞ্চস্থ হতে যাওয়া মিউজিক্যালটিতে আর অভিনয় করবেন না বয় জর্জ।
১৯৮০-এর দশকে জনপ্রিয় পপ ব্যান্ড কালচার ক্লাব-এর প্রধান কণ্ঠশিল্পী হিসেবে বিশ্বব্যাপী পরিচিতি পান বয় জর্জ। তার প্রকৃত নাম জর্জ অ্যালান ও'ডাউড।
সম্প্রতি তিনি ‘উই উইল ড্যান্স এগেইন’ শিরোনামে একটি গান প্রকাশ করেন, যা প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্কের জন্ম দেয়। গানটির কথায় ছিল, ‘তোমরা বল গণহত্যা, আমি বলি যুদ্ধ’ এবং ‘তুমি যখন আক্রান্ত হবে, সেনাবাহিনী তো সেই জন্যই।’ এসব লাইনকে অনেকেই ইসরাইলের সামরিক অভিযানের প্রতি সমর্থন হিসেবে ব্যাখ্যা করেন।
গানটির শিরোনামটি মূলত ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলের একটি সঙ্গীত উৎসবে হামাসের হামলার পর নিহতদের স্মরণে ব্যবহৃত একটি সংহতিমূলক স্লোগান থেকে নেওয়া। বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, ওই হামলায় ১ হাজার ২২১ জন নিহত হয়।
অন্যদিকে, জাতিসংঘের কাছে নির্ভরযোগ্য হিসেবে বিবেচিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হামাসের বিরুদ্ধে ইসরাইলের ধারাবাহিক সামরিক অভিযানে গাজায় ৭০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া গত অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও আরও অন্তত ১ হাজার ২১৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
আগামী ৩ থেকে ১৫ আগস্ট পর্যন্ত লন্ডনের প্যালাডিয়ামে মঞ্চস্থ ‘জিসাস ক্রাইস্ট সুপারস্টার’-এ কিং হেরোড চরিত্রে অভিনয়ের কথা ছিল বয় জর্জের। তবে গানটি ঘিরে সমালোচনা তীব্র হওয়ার পর তিনি জানান, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সহায়তায় তৈরি করা হয়েছে।
ইনস্টাগ্রামের থ্রেডস প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘একটি গানে ‘গণহত্যা’ শব্দটি ব্যবহারে সমস্যা কোথায়? মানুষ হঠাৎ এই শব্দটি নিয়ে এত অস্বস্তিতে কেন পড়ছে?’
এদিকে, শিল্পীর ব্যবস্থাপক পল কেমসলি বলেন, “জর্জ কখনোই নিজের বিশ্বাস বা অবস্থান প্রকাশ করতে ভয় পাননি। এ জন্য আমি সবসময় তাকে সম্মান করি। তবে বর্তমান পরিস্থিতিতে তিনি এই প্রযোজনা থেকে সরে দাঁড়ানোই উপযুক্ত মনে করেছেন, যাতে নাটকের পরিবেশ ও আয়োজন অপ্রয়োজনীয় বিতর্কে ক্ষতিগ্রস্ত না হয়।”

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন