ভারতের ঝাড়খণ্ডে সরকারি নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে গত মাস থেকে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন হাজার হাজার জেন-জি শিক্ষার্থী ও চাকরিপ্রার্থী। দিল্লিভিত্তিক ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-এর আন্দোলন স্থগিত হওয়ার পর ২৯ জুলাই থেকে রাঁচির জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে শুরু হয় এই অনশন কর্মসূচি। বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস।
আন্দোলনকারীদের অভিযোগ, ১৪তম জেপিএসসি (Jharkhand Public Service Commission) সিভিল সার্ভিসেস পরীক্ষায় ব্যাপক অনিয়ম হয়েছে। এ অভিযোগের সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে তারা টানা অনশন চালিয়ে যাচ্ছেন।
মঙ্গলবার (৪ আগস্ট) আরও পাঁচজন শিক্ষার্থী আমরণ অনশনে যোগ দেওয়ায় আন্দোলনে নতুন মাত্রা যোগ হয়েছে। শিক্ষার্থীদের দাবি, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।
দিল্লির যন্তর মন্তরে ‘নিট’ প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনের নেতৃত্ব দেওয়া ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবার ঝাড়খণ্ডের আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছে।
সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে জানান, তিনি আন্দোলনরত ছাত্রনেতাদের সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লেখেন,
“জেপিএসসি ও জেএসএসসি নিয়োগ পরীক্ষায় অনিয়মের বিরুদ্ধে আন্দোলনরত ঝাড়খণ্ডের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। সিজেপি ঝাড়খণ্ডের সব শিক্ষার্থীর পাশে আছে এবং তাদের যৌক্তিক দাবির প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছে।”
আন্দোলনকে ঘিরে বিভিন্ন ছাত্র ও সামাজিক সংগঠন নতুন কর্মসূচি ঘোষণা করেছে।
রাঁচির এই আন্দোলন ইতোমধ্যে দেশের বিভিন্ন প্রান্তে আলোচনার বিষয় হয়ে উঠেছে। বিভিন্ন শহর থেকে সাধারণ মানুষ অনলাইন ডেলিভারি অ্যাপের মাধ্যমে আন্দোলনস্থলে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য খাবার, পানি ও প্রয়োজনীয় সামগ্রী পাঠাচ্ছেন।
এদিকে, অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (আইসা)-এর ঝাড়খণ্ড শাখা অলবার্ট এক্কা চকে বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।
আন্দোলন নিয়ে প্রথমবারের মতো প্রকাশ্যে মন্তব্য করেছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। মঙ্গলবার (৪ আগস্ট) তিনি জানান, ঝাড়খণ্ড পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং বিশেষ তদন্ত দল (এসআইটি)-এর তদন্ত প্রতিবেদন পাওয়ার অপেক্ষায় রয়েছে রাজ্য সরকার।
তিনি বলেন,
“সরকার সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেবে। আমি আগেভাগে কোনো সিদ্ধান্ত জানাতে চাই না। সবাই জানে, আমি যে দায়িত্ব নিই, তা শেষ করি। এসআইটি দিনরাত কাজ করছে। তদন্ত প্রতিবেদন হাতে পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং সিদ্ধান্ত শিক্ষার্থী ও রাজ্যবাসীকে জানানো হবে।”
সরকারি প্রতিনিধিদল আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসবে কি না, এমন প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের স্বার্থে যা যা প্রয়োজন, সরকার তা করবে এবং সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যেই তাদের সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন