ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নওগাঁ শহরকে সবুজ ও দৃষ্টিনন্দন করতে নতুন উদ্যোগ

মো. মানিক হোসেন
মো. মানিক হোসেন
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬

নওগাঁ শহরকে সবুজ ও দৃষ্টিনন্দন করতে নতুন উদ্যোগ
ছবি: প্রতিনিধি

নওগাঁ শহরকে আরও সবুজ, দৃষ্টিনন্দন ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ‘গ্রিন নওগাঁ, ক্লিন নওগাঁ’ স্লোগানকে সামনে রেখে সৌন্দর্যবর্ধন গাছের চারা রোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল সাড়ে ১১টায় শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে মাতাজির মোড় হয়ে বরুণকান্দি-বদলগাছী সড়ক পর্যন্ত থাই চেরি ফুলের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু।

নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ও বৃক্ষপ্রেমী মাহমুদুন নবী বেলালের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা এবং পরিবেশকর্মীরা অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন সড়ক বিভাগের নওগাঁ উপ-বিভাগীয় প্রকৌশলী মোছা. সুলতানা খানম, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব বায়োজিদ হোসেন পলাশ, সাংগঠনিক সম্পাদক খায়রুল আলম গোল্ডেন, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, নওগাঁ বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম এবং নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি আসাদুজ্জামান খান চৌধুরী আপেল। এছাড়াও জেলা বিএনপির স্থানীয় নেতাকর্মী ও পরিবেশপ্রেমীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই কর্মসূচির মাধ্যমে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে পর্যায়ক্রমে সৌন্দর্যবর্ধনকারী গাছের চারা রোপণ করা হবে। এর ফলে একদিকে যেমন শহরের সৌন্দর্য বৃদ্ধি পাবে, অন্যদিকে পরিবেশের ভারসাম্য রক্ষায়ও ইতিবাচক ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নওগাঁ শহরকে সবুজ ও দৃষ্টিনন্দন করতে নতুন উদ্যোগ

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ