টানা ভারী বৃষ্টি ও বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে শ্রীলঙ্কা। দেশটির বিভিন্ন এলাকায় বন্যা ও বৈরী আবহাওয়ার ঘটনায় অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। এছাড়া একজন এখনো নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে শ্রীলঙ্কা পুলিশ। স্থানীয় সংবাদমাধ্যম আদা দেরানা জানায়, চলমান দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাবারাগামুওয়া প্রদেশ এবং ক্যান্ডি ও নুয়ারা এলিয়া জেলা। পুলিশের তথ্য অনুযায়ী, নিখোঁজ ব্যক্তি বন্যার প্রবল স্রোতে ভেসে গেছেন। পরিস্থিতির অবনতি হওয়ায় কয়েকটি এলাকায় ভূমিধসের সর্বোচ্চ রেড অ্যালার্ট জারি করেছে কর্তৃপক্ষ। ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে উপকূলীয় অঞ্চলে প্রবল বাতাস ও উত্তাল সমুদ্রের কারণে সতর্কতা বহাল রয়েছে। শ্রীলঙ্কার দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে, উত্তর-মধ্য, উত্তর-পশ্চিম, সাবারাগামুওয়া, মধ্য ও দক্ষিণ প্রদেশের পাশাপাশি ত্রিনকোমালি জেলাতেও শক্তিশালী দমকা হাওয়া বয়ে যেতে পারে। এসব অঞ্চলের বাসিন্দাদের অপ্রয়োজনীয় বাইরে না যাওয়া এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে পার্বত্য জেলা ক্যান্ডি ও নুয়ারা এলিয়ার সব শিক্ষাপ্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করতে ক্ষতিগ্রস্ত এলাকায় শ্রীলঙ্কার সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। তথ্যসূত্র: আনাদোলু নিউজ এজেন্সি।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন