চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরুতেই দেশের রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা দেখা যাচ্ছে। প্রবাসী বাংলাদেশিদের পাঠানো অর্থের প্রবাহ উল্লেখযোগ্য হারে বেড়ে যাওয়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামগ্রিক অর্থনীতিতে স্বস্তির বার্তা মিলছে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত দেশে মোট ৩.১৩২ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এই অঙ্ক ছিল ২.৫৩৮ বিলিয়ন মার্কিন ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ ২৩.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, শুধু ২ আগস্ট একদিনেই প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ১৯৩ মিলিয়ন মার্কিন ডলার।
এদিকে আগস্ট মাসের প্রথম দুই দিনেই দেশে এসেছে ২৭৩ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স। গত বছরের একই সময়ে এ পরিমাণ ছিল মাত্র ৬১ মিলিয়ন মার্কিন ডলার। ফলে আগস্টের প্রথম দুই দিনের হিসাবে রেমিট্যান্স প্রবাহে ৩৫১.৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে, যা সাম্প্রতিক সময়ের অন্যতম শক্তিশালী সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে।
এর আগে, চলতি বছরের জুলাই মাসেই দেশে আসে ২.৮৫৯ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স, যা মাসিক হিসাবে নতুন রেকর্ড গড়ে। ধারাবাহিকভাবে বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে অর্থ পাঠাতে প্রবাসীদের আগ্রহ বাড়ায় এই ইতিবাচক প্রবণতা আরও জোরালো হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিশ্লেষকদের মতে, বৈধ পথে অর্থ পাঠাতে বিভিন্ন নীতিগত প্রণোদনা, ব্যাংকিং সেবার সহজলভ্যতা এবং প্রবাসীদের আস্থা বৃদ্ধির কারণে রেমিট্যান্স প্রবাহ শক্তিশালী অবস্থানে রয়েছে। এই ধারা অব্যাহত থাকলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ, আমদানি ব্যয় মেটানো এবং সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন