স্বামীর বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনে পুলিশের দ্বারস্থ হয়েছেন ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী অদিতি শর্মা। স্বামী অভিনীত বিদ্যানন্দ কৌশিক, শাশুড়ি উর্মিলা কৌশিক এবং ননদ কীর্তি কৌশিকের বিরুদ্ধে মুম্বাইয়ের গোরেগাঁও থানায় মামলা করেছেন তিনি। অভিযোগের ভিত্তিতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।
ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, গত ৩১ জুলাই দায়ের করা অভিযোগে অদিতি শর্মা দাবি করেছেন, বিয়ের পর থেকেই তিনি শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন। অভিযোগে মারধর, অশ্রাব্য ভাষায় গালিগালাজ, চরিত্র নিয়ে সন্দেহ প্রকাশ এবং বিয়ের গয়না আত্মসাতের বিষয়ও উল্লেখ করা হয়েছে।
পুলিশকে দেওয়া বয়ানে অভিনেত্রী জানান, ২০২১ সালের জুনে একটি অনলাইন অভিনয় কর্মশালায় অভিনীত বিদ্যানন্দ কৌশিকের সঙ্গে তার পরিচয় হয়। সেখান থেকে বন্ধুত্ব, পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে তারা মুম্বাইয়ের গোরেগাঁও পশ্চিমে একসঙ্গে বসবাস শুরু করেন। দুই পরিবারের সম্মতিতে একই বছরের ১২ নভেম্বর তাদের বিয়ে হয়।
অদিতির অভিযোগ, বিয়ের অল্প কিছুদিন পরই স্বামীর আচরণ বদলে যেতে থাকে। পোশাক-আশাক থেকে শুরু করে ছোটখাটো বিষয়েও নিয়মিত অশান্তি সৃষ্টি হতো। তিনি আরও দাবি করেন, সংসারের খরচে সহযোগিতা করার পরিবর্তে স্বামী প্রায়ই তার কাছ থেকে টাকা নিতেন।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালের ১ জানুয়ারি সামান্য একটি বিষয়, কফি পান নিয়ে তর্কের পর পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠে। এরপর থেকে তার চরিত্র নিয়ে সন্দেহ প্রকাশ, মোবাইল ফোন তল্লাশি এবং পরকীয়ার অভিযোগ নিয়মিত করা হতো। একপর্যায়ে স্বামী আলাদা ঘরে থাকতে শুরু করেন বলেও দাবি করেছেন অভিনেত্রী।
এছাড়া, অদিতির অভিযোগ, তাকে বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ করতেও বাধা দেওয়া হতো। বিয়ের সময় পাওয়া সোনার চেন, আংটি, হীরার আংটি ও বালা শাশুড়ি নিজের কাছে রেখে দেন এবং একাধিকবার ফেরত চাইলেও তা আর তাকে দেওয়া হয়নি।
অভিনেত্রীর আরও দাবি, পারিবারিকভাবে সমস্যা সমাধানের চেষ্টা করা হলেও শাশুড়ি ও ননদ সবসময় তার স্বামীর পক্ষ নিয়েছেন এবং তার ওপর মানসিক চাপ সৃষ্টি করেছেন। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন