বগুড়া জেলা বিএনপির অধীন মোকামতলা উপজেলা বিএনপির ৩২ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে প্রবীণ বিএনপি নেতা মাহমুদ হাসান তৌফিককে আহ্বায়ক, মাহবুল আলম মানিককে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং রোকনুদ্দৌলা রুবেলকে সদস্য সচিব করা হয়েছে।
রোববার (২ আগস্ট) বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরে এ আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।
ঘোষিত কমিটিতে একজন আহ্বায়ক, একজন সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ১৪ জন যুগ্ম আহ্বায়ক, একজন সদস্য সচিব এবং ১৫ জন সদস্য স্থান পেয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, মোকামতলা উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করা এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যেই এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
নতুন কমিটি ঘোষণার পর স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। তারা নতুন কমিটি অনুমোদন দেওয়ায় বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
৩২ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির তালিকা দেখতে: এখানে ক্লিক করুন

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন