নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সহ-সভাপতি সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার সাইফুল ইসলাম উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের চৌরাপাড়া গ্রামের শহিদুল্লাহ সরকারের ছেলে।
শনিবার (১ আগস্ট) রাতে ধন্দী বাজার থেকে তাকে আটক করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম সোনারগাঁও থানা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি এবং নোয়াগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি। এ ছাড়া তার বাবা শহিদুল্লাহ সরকার নোয়াগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তিনি বিভিন্ন সময়ে সরকারবিরোধী মিছিল ও ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন বলে জানা যায়।
এ ছাড়া নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল।
এ বিষয়ে তালতলা ফাঁড়ির ইনচার্জ মো. জসিম উদ্দিন বলেন, সাইফুল ইসলাম বিভিন্ন সময়ে সরকারবিরোধী মিছিল ও ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাকে আটক করা হয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন