ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মাদক-চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স NCP নেতাদের উসকানিমূলক মন্তব্য বন্ধ না হলে কঠিন কর্মসূচি”

জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশিত মাদক ও চাঁদাবাজ বিরোধী 'জিরো টলারেন্স' নীতি বাস্তবায়নের অংশ হিসেবে রাজধানী ঢাকা-৫ আসনে এক বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৯ আসন থেকে সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য পদপ্রার্থী এবং বিএনপি নেত্রী মাহমুদা সুলতানা।

আজ (শনিবার) ঢাকা-৫ আসনে আয়োজিত এই প্রতিবাদ সমাবেশে মাহমুদা সুলতানা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, "দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন আপসহীন নেত্রী। তিনি দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় অকাতরে ত্যাগ স্বীকার করেছেন। আর তাঁর যোগ্য উত্তরসূরী, আমাদের প্রিয় জননেতা তারেক রহমান নতুন ও সমৃদ্ধ বাংলাদেশের ভবিষ্যৎ কর্ণধার হিসেবে আমাদের সঠিক পথ দেখাচ্ছেন।"

এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) এবং স্বঘোষিত কিছু 'সমন্বয়ক'-এর কর্মকাণ্ডের কড়া সমালোচনা করে মাহমুদা সুলতানা বলেন, "জুলাই বিপ্লবের রক্ত ও চেতনাকে বিক্রি করে কিছু দুষ্কৃতকারী কোটি কোটি টাকার মালিক হয়েছে। যারা কিছুদিন আগেও মেসে থাকত, তারা এখন বিলাসবহুল ফ্ল্যাটে বসবাস করছে। এই সুবিধাবাদীরা আজ জাতীয়তাবাদী দল বিএনপিকে নিয়ে নানান উসকানিমূলক বক্তব্য দেওয়ার দুঃসাহস দেখাচ্ছে।"

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসির উদ্দিন পাটোয়ারীকে শক্ত হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, "নাসির উদ্দিন পাটোয়ারী যদি নিজের লাগাম টেনে না ধরেন, তবে তাঁর জিহ্বা কেটে ছাগলের গলায় ঝুলিয়ে দেওয়া হবে। আপনারা বিএনপিকে উসকানি দেওয়া বন্ধ করুন; অন্যথায় পরবর্তীতে আমরা আরও কঠিন ও কঠোর রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব।"

সমাবেশ থেকে স্থানীয় প্রশাসনকে সতর্ক করে দিয়ে এই বিএনপি নেত্রী স্পষ্ট বার্তা দেন। তিনি বলেন, "আমাদের নেতা তারেক রহমান মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে 'জিরো টলারেন্স' ঘোষণা করেছেন। আমরা প্রশাসনকে স্পষ্ট করে বলতে চাই—অবিলম্বে সতর্ক হোন এবং মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন। তা না হলে সাধারণ জনগণ ধরে নেবে, আপনারা প্রশাসন হিসেবে মাদক ও সন্ত্রাসীদের সাথে লিয়াজোঁ করে চলছেন এবং তাদের পাহাদার হিসেবে কাজ করছেন।"

সমাবেশে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা এলাকা থেকে যেকোনো মূল্যে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ নির্মূল করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

মাদক-চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স NCP নেতাদের উসকানিমূলক মন্তব্য বন্ধ না হলে কঠিন কর্মসূচি”

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ