ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শুটিং ফ্লোরেই দুর্ঘটনা, গুরুতর আহত রাশমিকা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৬

শুটিং ফ্লোরেই দুর্ঘটনা, গুরুতর আহত রাশমিকা
ছবি: সংগৃহীত

আসন্ন নারীকেন্দ্রিক চলচ্চিত্র ‘মাইসা’–এর একটি গানের নাচের মহড়ায় গুরুতর আহত হয়েছেন জনপ্রিয় প্যান-ইন্ডিয়ান অভিনেত্রী রাশমিকা মান্দানা। শুটিং চলাকালে একটি লাফ দেওয়ার দৃশ্যে দুর্ঘটনার শিকার হয়ে তার হিপ এরিয়ায় (কোমর ও নিতম্বের সংযোগস্থল) মারাত্মক চোট লাগে।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ঘটনাটি ঘটেছে হায়দরাবাদে। দুর্ঘটনার পর চিকিৎসকরা তাকে পরীক্ষা করে অন্তত ছয় সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। এই সময়ের মধ্যে সব ধরনের শুটিং ও শারীরিক পরিশ্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে।

জানা গেছে, সাম্প্রতিক সময়ে একাধিক বড় বাজেটের চলচ্চিত্রের অ্যাকশন দৃশ্য ও নাচের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছিলেন রাশমিকা। টানা শারীরিক পরিশ্রমের ফলে তার হিপের পেশিতন্তু গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। চিকিৎসকদের ভাষ্য, এ ধরনের গভীর টেন্ডনের আঘাত সাধারণত পেশাদার ক্রীড়াবিদ বা কঠোর শারীরিক অনুশীলনে অভ্যস্ত ব্যক্তিদের মধ্যেই বেশি দেখা যায়।

চিকিৎসকরা জানিয়েছেন, আঘাত পুরোপুরি সেরে উঠতে বিশ্রামের পাশাপাশি বিশেষ পুনর্বাসন কর্মসূচি অনুসরণ করতে হবে। তবেই আগের মতো শারীরিক সক্ষমতা ফিরে পাওয়া সম্ভব হবে।

বর্তমানে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনের সবচেয়ে ব্যস্ত অভিনেত্রীদের একজন রাশমিকা মান্দানা। একসঙ্গে চারটি বড় চলচ্চিত্রের শুটিংয়ের পাশাপাশি প্রায় ৩০টি জাতীয় ও আন্তর্জাতিক ব্র্যান্ডের বিজ্ঞাপনের কাজও করছিলেন তিনি। সম্প্রতি কেরালায় ‘মাইসা’ ছবির শুটিংয়ে কোনো বডি ডাবল ছাড়াই নিজেই ঝুঁকিপূর্ণ অ্যাকশন দৃশ্যে অংশ নিয়েছিলেন।

তবে এই আকস্মিক দুর্ঘটনার কারণে তার চলমান চলচ্চিত্রগুলোর শুটিং সূচি এবং একাধিক বাণিজ্যিক বিজ্ঞাপনের কাজ পিছিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এস.আর 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

শুটিং ফ্লোরেই দুর্ঘটনা, গুরুতর আহত রাশমিকা

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ